কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ মে ২০২৫, ০৭:২৮ এএম
প্রিন্ট সংস্করণ
ইসি আবুল ফজল

স্থানীয় নাকি জাতীয় নির্বাচন আগে সিদ্ধান্ত সরকারের

স্থানীয় নাকি জাতীয় নির্বাচন আগে সিদ্ধান্ত সরকারের

স্থানীয় নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে, সে সিদ্ধান্ত নেবে সরকার। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে শুধু নির্বাচন আয়োজন করা। গতকাল বুধবার নির্বাচন কমিশনের পঞ্চম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। এ সময় নির্বাচন ভবনের বাইরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা স্থানীয় নির্বাচন আগে করা এবং ইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছিলেন।

এনসিপির আন্দোলন প্রসঙ্গে জানতে চাইলে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না। স্থানীয় নির্বাচন তারা আগে চাচ্ছে—এমন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এ নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের সিক্যুয়েন্স কোনটা আগে হবে, কোনটা পরে হবে এটার পরিবর্তিত পরিস্থিতি নির্বাচন কমিশনের হাতে নেই। সরকারই সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে হবে বা পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন নিয়ে।

কমিশনের নিরপেক্ষতা নিয়ে এনসিপির তোলা প্রশ্নের বিষয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক বক্তব্যের ওপর মন্তব্য করতে চাই না। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে।

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল না করার বিষয়ে ব্যাখ্যা দিয়ে ওই কমিশনার বলেন, আমরা আইনের বলে কাজ করেছি। আমরা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ফাইল ঘেঁটে দেখার চেষ্টা করেছি যে, কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কি না, বা আপিল করেছে কি না। আমরা এমন কোনো নজির পাইনি। সুতরাং আমাদের পক্ষভুক্ত হওয়ার বা আপিল করার সুযোগ আইন আমাদের দেয়নি।

কমিশন বৈঠক সম্পর্কে তিনি বলেন, নির্বাচনকে কালো টাকার প্রভাবমুক্ত করতে প্রার্থীর নির্বাচনী প্রচারণা নির্বাচন কমিশনের (ইসি) তত্ত্বাবধানে হবে, এমন বিধান অনুমোদন করেছে কমিশন। দল ও প্রার্থীর নির্বাচনী প্রচার বিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে আমরা বৈঠক করেছি। দুটোই বিশদভাবে আলোচনা হয়েছে। খসড়া নীতিগতভাবে অনুমোদন হয়েছে। সংশ্লিষ্ট কমিটি এ নিয়ে কাজ করে পরবর্তী সময়ে কমিশনের কাছে উপস্থাপন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X