ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৫ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০১ এএম
প্রিন্ট সংস্করণ

টাইগারদের কঠিন সমীকরণের ম্যাচ আজ

অনুশীলনে টাইগাররা। ছবি : সংগৃহীত
অনুশীলনে টাইগাররা। ছবি : সংগৃহীত

লাহোর বিমানবন্দরে ক্রিকেটারদের যখন বরণ করে নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), তখন তাসকিন আহমেদ-নাজমুল হোসেন শান্তদের চোখেমুখে ক্লান্তির চাপ ছিল স্পষ্ট। শ্রীলঙ্কা থেকে পাকিস্তান—দুই দেশে ভ্রমণের ফাঁকে মাত্র কয়েক ঘণ্টা বিশ্রামের সুযোগ মিলেছে তাদের। লাহোরে গতকালই শুধু অনুশীলনের সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসানরা। আফগানিস্তানের বিপক্ষে ‘গুরুত্বপূর্ণ’ ম্যাচের আগে যা বাংলাদেশের জন্য মোটেও স্বস্তির নয়। কেননা এরই মধ্যে বেশ কয়েকদিন ধরেই পাকিস্তানে প্রস্তুতি পর্ব সেরে নিয়েছেন রশিদ খান, মোহাম্মদ নবিরা। এতে করে এশিয়া কাপে টিকে থাকার কঠিন সমীকরণের চাপের সঙ্গে প্রস্তুতির ঘাটতি নিয়েই আজ বিকেল সাড়ে ৩টায় মাঠে নামতে হবে সাকিব-তাসকিনদের।

প্রস্তুতির কারণে আফগানরা যে এগিয়ে থাকছেন—পরশু অনুশীলনের পর লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে সে রকমই ইঙ্গিত দিয়েছিলেন আফগান কোচ জোনাথন ট্রট। ফেভারিটের প্রশ্নে জার্সিতে থাকা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের লোগোকে আঙুল দিয়ে দেখান তিনি। একই সঙ্গে বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জেতায় আরও বেশি আত্মবিশ্বাস ফুটে উঠেছে তার কণ্ঠে। তবে একই প্রশ্নে কিছুটা কূটনৈতিক উত্তর দিয়েছেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি। গতকাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘দুটি দলই ভালো, আপনি বলতে পারবেন না বাংলাদেশ ভালো দল নয়; দুদলই ফেভারিট। কিন্তু আমি বিশ্বাস করি আমার দল ভালো করবে। যারা ভালো ক্রিকেট, ইতিবাচক ক্রিকেট খেলবে ফলাফল তাদের পক্ষেই যাবে।’ হাসমতের কথায় স্পষ্ট চাপ না থাকায় এগিয়ে থাকবেন তারা। কিন্তু প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়াতে বাংলাদেশের সামনে পরিস্থিতি কঠিন হতে যাচ্ছে।

শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর কঠিন সমীকরণের সামনে সাকিবের দল। আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগান ম্যাচের ফলের দিকেও। অর্থাৎ টুর্নামেন্টের সুপার ফোরে খেলতে এখন অনেক সমীকরণ মেলাতে হবে তাদের। তবে সবকিছুর আগে আফগানদের হারাতে হবে তাদের। অন্যথা গত আসরের মতো এবারও শূন্যহাতে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে। কতটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেটা ভালোই জানা বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের। গতকালই যেমন ম্যাচের আগে আফগান বোলিংয়ের প্রশংসা করে জানিয়েছেন, চ্যালেঞ্জ মোকাবিলায় সতর্ক তার দল। তবে আফগানদের সঙ্গে একাদশ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। উইকেট দেখেই টিম মিটিংয়ে একাদশ নিয়ে সিদ্ধান্ত নেবে হাথুরু। মাঠের খেলায় আফগানদের হারাতে না পারলে লাহোর থেকে শ্রীলঙ্কায় না, বাংলাদেশে ফিরতে হবে সাকিব-তাসকিনদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১০

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১১

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১২

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৪

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৫

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৬

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৭

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৮

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৯

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

২০
X