কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৩:২১ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৮:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ

দুটি আসন ফাঁকা রাখায় গুঞ্জন

গ্রাফিক্স: কালবেলা
গ্রাফিক্স: কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৮টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে। গতকাল রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ দুটি ফাঁকা আসন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, দুটি আসন আজ প্রকাশিত হচ্ছে না। এটি পরে প্রকাশ করা হবে।

জানা গেছে, ক্ষমতাসীন জোট শরিকদের অন্য আসনগুলোতে প্রার্থীর নাম ঘোষণা করায় এই দুটি আসনে কেন প্রার্থী দেওয়া হলো না, তা নিয়ে চলছে গুঞ্জন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন কালবেলাকে বলেন, শরিকদের জন্য আসন দুটি ফাঁকা রাখা হতে পারে। তবে এখনো যেহেতু সময় আছে, দল কী সিদ্ধান্ত নেয় তা পরে জানা যাবে।

জানা গেছে, কুষ্টিয়া-২ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি ২০০৯ সাল থেকেই এ আসনে জাসদের মনোনয়নে নৌকা প্রতীকে নির্বাচন করে বিজয়ী হয়ে আসছেন। অন্যদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য এ কে এম নাসিম ওসমান। জাতীয় পার্টির এমপি নাসিম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি শামীম ওসমানের ভাই।

এর আগে কুষ্টিয়া-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কেনেন ছয়জন। রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. ইফতেখার মাহমুদ, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাহার আলী, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সদস্য শরিফুজ্জামান নবাব, সৈয়দ কামরুল আরিফিন ও রশিদুল আলম।

অন্যদিকে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দীপু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আবু সুফিয়ান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আরজু ভূঁইয়া, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল ও কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ মনোনয়ন ফরম কেনেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১০

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১১

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১২

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৩

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৪

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৫

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৬

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৭

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৮

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৯

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X