মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

মামলাবাজি বন্ধ হোক

মামলাবাজি বন্ধ হোক

ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে, তার দীর্ঘ দেড় দশকের শাসনামলে নানাভাবে এ দেশের মানুষের ওপর নির্মম নির্যাতন চালিয়েছেন। গুম, খুন এবং আয়নাঘরে বর্বর নির্যাতনের পাশাপাশি ব্যাপকসংখ্যক মানুষকে তিনি গায়েবি মামলা দিয়ে হয়রানি এবং জেলের ঘানি টানিয়েছেন। দেশের আইন, আদালত এবং প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহারের এমন নজির পৃথিবীতে বিরল। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিএনপির ৫০ লাখ সদস্যের প্রায় অর্ধেক, অর্থাৎ ২৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা হয়েছে। কয়েক ডজন এমনকি শত শত মামলার সম্মুখীন হচ্ছেন দলটির সক্রিয় নেতা ও সংগঠকরা। ফলে জাতীয় নির্বাচনের আগে নেতাকর্মীকে আন্দোলনের চেয়ে আদালতে হাজিরা ও মামলা চালানো নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। প্রায় প্রতিদিনই বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থককে বিচারকের সামনে দাঁড়াতে হচ্ছে। তবে বেশিরভাগের বিরুদ্ধে আনা অভিযোগ অস্পষ্ট ও দুর্বল।

বিএনপি নেতাদের দাবি, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাদের প্রায় ৮০০ নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার এবং ৪০০ জন গুম হয়েছেন। মানবাধিকারকর্মীদের অভিযোগ, মামলার আসামিরা মাসের পর মাস জেলে থাকেন, সেখানে নানা হয়রানির শিকার হন। ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোয় সকালে ঘুম থেকে উঠেই আদালতে আসতে হতো বিএনপি নেতাদের। আদালতে হাজিরা দেওয়া রুটিন কাজ হয়ে দাঁড়িয়েছিল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন (আলাল), বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমানের (শিমুল বিশ্বাস)। রিজভীর মামলা ছিল ১৮০টি। আলালের বিরুদ্ধে আড়াইশ আর শিমুল বিশ্বাসের বিরুদ্ধে ছিল দেড়শর বেশি মামলা।

বিএনপি নেতাদের আইনজীবীরা বলছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে-পরে বিরোধী দলের আন্দোলনের সময় গাড়ি পোড়ানোসহ নাশকতার অভিযোগে করা মামলাগুলোর বিচার দ্রুত এগিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে সারা দেশে বিএনপি নেতাদের বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলা দেওয়া হয়েছিল, যা ‘গায়েবি মামলা’ নামে পরিচিতি পেয়েছিল।

শুধু রাজনৈতিক নেতারা নন, বিগত সরকারের আমলে গায়েবি মামলার হাত থেকে রেহাই পাননি লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, এমনকি শ্রমজীবী সাধারণ মানুষও। তবে আশার কথা এই যে, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিরোধী দলের নেতারা ছাড়া পেয়েছেন। শ্রমিকদের বিরুদ্ধে করা মামলাও প্রত্যাহার করা হচ্ছে। খবরে প্রকাশ, বিগত ফ্যাসিবাদী সরকারের আট বছরে শ্রমিকনেতা ও শ্রমিকদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছিল, সেগুলোর প্রায় সবই প্রত্যাহার হয়ে গেছে। এর ফলে অভিযুক্ত, অজ্ঞাতপরিচায় ৪৭ হাজার ৭২৮ জন মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। তবে শ্রমিক হত্যার অভিযোগে গাজীপুরের কোনাবাড়ী থানায় হওয়া একটি মামলা প্রত্যাহার হয়নি। ঢাকা ও গাজীপুর জেলার চার থানায় শ্রমিকনেতা ও শ্রমিকদের বিরুদ্ধে মামলা ছিল ৪৫টি। সবচেয়ে বেশি ১৫টি মামলা হয়েছিল ঢাকার আশুলিয়া থানায় আর ১৪টি হয়েছে গাজীপুরের কালিয়াকৈর থানায়। এ ছাড়া কোনাবাড়ী থানায় ১০টি, জয়দেবপুর থানায় ২টি, বাসন থানায় ২টি এবং টঙ্গী পশ্চিম থানায় ২টি মামলা ছিল। মামলাগুলো প্রত্যাহার করা হয় গত মাসে।

শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে আমরা সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানাই। সেইসঙ্গে আমাদের প্রত্যাশা, মামলাবাজির রাজনীতি বন্ধ হবে। অনাহুত রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হবে না সাধারণ মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X