স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচে মেসির জোড়া গোল

দ্বিতীয় গোলের পর মেসির উল্লাস । ছবি : সংগৃহীত
দ্বিতীয় গোলের পর মেসির উল্লাস । ছবি : সংগৃহীত

দুই দশকের দীর্ঘ যাত্রার শেষ প্রান্তে এসে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির প্রতিটি মুহূর্তই যেন ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার ভেনেজুয়েলার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে সেই ইতিহাসে যোগ হলো নতুন অধ্যায়—মনুমেন্টাল স্টেডিয়ামে শেষবারের মতো আনুষ্ঠানিক ম্যাচে নেমে মেসি উপহার দিলেন জোড়া গোল, পেলেন অগণিত করতালি আর অশ্রুসিক্ত ভালোবাসা। আর মেসির জোড়া গোল ও লাউতারো মার্টিনেজের গোলে আর্জেন্টিনাও জিতেছে ৩-০ ব্যবধানে।

রোসারিওর এই মহাতারকা ম্যাচের শুরু থেকেই ছিলেন সবার কেন্দ্রবিন্দু। খেলার আগে তিন ছেলে—থিয়াগো, মাতেও ও সিরোকে সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করেন তিনি। গ্যালারির ৮০ হাজার দর্শক দাঁড়িয়ে অভিবাদন জানান তাদের নায়ককে। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোও পরিবার-পরিজনের সঙ্গে ভিআইপি বক্স থেকে দেখেছেন সেই আবেগঘন দৃশ্য।

খেলার ৩৯ মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের নিখুঁত পাস ধরে বক্সে ঢুকে পড়েন জুলিয়ান আলভারেজ। নিজে শট না নিয়ে সতীর্থকে খুঁজে নেন তিনি। মেসি ঠাণ্ডা মাথায় চিপ শটে বল জালে জড়িয়ে দেন—স্টেডিয়াম মুহূর্তেই উৎসবে ফেটে পড়ে। সমর্থকেরা গান ধরেন, ‘লিও মেসি আছে পাশে, পুরো পথ আমরা পাড়ি দেব একসঙ্গে।’

দ্বিতীয়ার্ধে আবারও জ্বলে ওঠেন তিনি। দ্রুত ফ্রি-কিক থেকে শুরু হওয়া আক্রমণে নিকো গঞ্জালেসের ক্রসে লাওতারো মার্টিনেস হেডে গোল করেন। এরপর থিয়াগো আলমাদার সঙ্গে দারুণ বোঝাপড়ায় মেসি সহজ ট্যাপ-ইনে পূর্ণ করেন জোড়া গোল। চলতি বাছাইপর্বে এটি তার অষ্টম গোল, যা তাকে শীর্ষ গোলদাতা বানিয়েছে।

এ রাতটিকে বিশেষ করেছে কেবল গোল নয়, মেসির অশ্রুসিক্ত আবেগও। ওয়ার্ম-আপের সময় থেকেই চোখে পানি জমে উঠেছিল। খেলার পরও বারবার করতালিতে ভেসেছেন। ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফাইনালিসিমা—সব জয় করেছেন তিনি। এবার দেশীয় মাটিতে বাছাইপর্বের শেষ ম্যাচকে স্মৃতির অমর পাতায় তুলে রাখলেন নিজের জাদুতে।

আগামী ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শেষ হবে আর্জেন্টিনার বাছাই মিশন। তবে সমর্থকদের হৃদয়ে মেসির এই মনুমেন্টাল রাত দীর্ঘদিন থেকে যাবে অমলিন স্মৃতি হয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা জারি

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১০

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১১

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১২

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৩

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৪

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৫

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৬

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৭

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১৮

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৯

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

২০
X