আবু তালহা রায়হান
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে কোন সময়ে পোস্ট দিলে বেশি ভিউ পাওয়া যায়? যা বলছেন বিশেষজ্ঞ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম মানেই ফেসবুক। এখানে সকালে ঘুম ভাঙা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত লাখ লাখ মানুষ ফেসবুক ঘেঁটে সময় কাটান। কেউ খবর শেয়ার করেন, কেউ ব্যবসার প্রচারণা চালান, কেউ আবার নিজের অনুভূতি প্রকাশ করেন স্ট্যাটাস বা ছবির মাধ্যমে। কিন্তু একটা সাধারণ অভিযোগ প্রায় সবারই—‘পোস্ট দিলাম, কিন্তু ভিউ হলো না!’ অথচ অন্য কারও পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, আসলে ফেসবুকে ভিউ পাওয়ার পেছনে শুধু কনটেন্টের মান নয়; বরং সময়ও একটি বড় ফ্যাক্টর। আপনি কখন পোস্ট দিচ্ছেন, তখন আপনার বন্ধুরা বা ফলোয়াররা অনলাইনে সক্রিয় আছেন কি না—এটাই ঠিক করে দেয় পোস্টের ভিউ সংখ্যা।

গবেষণায় দেখা গেছে, সঠিক সময়ে পোস্ট করলে ভিউ, লাইক-কমেন্ট কয়েকগুণ বেড়ে যায়। আর ভুল সময়ে পোস্ট করলে সেটা নিউজফিডের ভিড়ে চাপা পড়ে যায়।

চলুন তাহলে জেনে নিই, কোন সময়ে পোস্ট দিলে বেশি ভিউ পাওয়া যায়—

এ বিষয়ে নেটকম লার্নিংয়ের এআই প্রশিক্ষক এবং ডিজিটাল মিডিয়া এক্সপার্ট অমৃত মলঙ্গী কালবেলাকে বলেন, আপনার ফলোয়ারদের মধ্যে অধিকাংশ মানুষ কখন অনলাইনে থাকেন, সেটি হচ্ছে টেকনিক্যাল বিষয়।

তিনি বলেন, ফেসবুক ভিউ আসলে অনেক ফ্যাক্টরের ওপর নির্ভর করে। তাই এই একটা বিষয় দিয়ে আবার ব্যাখ্যা করা যাবে না যে, কখন পোস্ট করলে বেশি এনগেজমেন্ট হবে বা বেশি মানুষের কাছে পৌঁছাবে। তবে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি, সন্ধ্যার পরের সময়টা এনগেজমেন্ট বেশি থাকে। তাই কনটেন্ট ক্রিয়েটররা এই সময়টা বেছে নিতে পারেন।

ছোট পেজের ক্ষেত্রে নির্ধারিত সময় মেনে পোস্ট করতে হবে?

অমৃত মলঙ্গী সতর্ক করে আরও বলেন, আমি আবারও বলছি এটিই একমাত্র মানদণ্ড নয় (সন্ধ্যার পরের সময়)। দিন শেষে কনটেন্ট ইজ কিং। কনটেন্ট ভালো হলে, মেকিংয়ে পাওয়ার থাকলে যে কোনো সময় পোস্ট দিলে এনগেজমেন্ট ভালো থাকবে। তবে এটা ঠিক যে, ছোট পেজের ক্ষেত্রে সময় কিছুটা হলেও ম্যাটার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X