চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরের সবুজ জিতলেন ৬৮ কোটি টাকা

আবুধাবিতে লটারির আয়োজকদের সঙ্গে চাঁদপুরের সবুজ। ছবি : সংগৃহীত
আবুধাবিতে লটারির আয়োজকদের সঙ্গে চাঁদপুরের সবুজ। ছবি : সংগৃহীত

দুবাইয়ে ১ হাজার দিরহামের লটারি কিনে ২০ মিলিয়ন দিরহাম জিতেছেন চাঁদপুরের সবুজ মিয়া আমির। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৮ কোটি টাকা।

জানা গেছে, সবুজ দুবাইয়ে দর্জির কাজ করেন। গত ২ সেপ্টেম্বর আয়োজকরা তার হাতে লটারি জেতার টাকা তুলে দেন।

দুবাই থেকে চাঁদপুরের আরেক প্রবাসী জাকির হোসেন জানান, সবুজ গত ২৯ জুলাই আবুধাবির ড্রাগন মার্ট এলাকা থেকে বিগ টিকিট লটারির ২৭৭ সিরিজের একটি টিকিট ১ হাজার দিরহামে কেনেন। সেসময় তাকে আরও দুটি টিকিট ফ্রি দেওয়া হয়। গত ৩ আগস্ট আবুধাবিতে এই লটারির ড্র অনুষ্ঠিত হয়। এই লটারির ‘১৯৪৫৬০’ নম্বর টিকিটটি এখন তার ভাগ্য বদলে দিয়েছে।

সবুজের বরাত দিয়ে তিনি জানান, এই লটারির টিকিট কেনার জন্য সবুজের কাছে ১ হাজার দিরহাম ছিল না। তিনি ড্রাগন মার্ট এলাকার একজনের কাজ থেকে কাজের বিনিময়ে ৫০০ দিরহাম ধার নিয়েছিলেন।

তিনি আরও জানান, লটারি জেতার পর থেকেই অসংখ্য মানুষ সবুজকে ফোন দেওয়া শুরু করেন। ফলে তিনি এখন ফোন বন্ধ রেখেছেন। লটারিতে পাওয়া টাকা দিয়ে কী করবেন, তাও এখনো প্রকাশ করেননি।

সবুজের মামাতো ভাই সাদ্দাম হোসেন জানান, সবুজ রাজরাজেশ্বর এলাকার জেলে আমির হোসেন দেওয়ানের ছেলে। পরিবারের হাল ধরতে ১০-১২ বছর আগে তিনি দর্জির ভিসা নিয়ে দুবাই যান। এরপর নদীভাঙনের কবলে পড়ে তার পরিবার গৃহহারা হয়। পরে দুবাইতে উপার্জিত অর্থ দিয়ে তিনি পরিবারের জন্য গাজীপুরের কাশিমপুরে একটি বাড়ি নির্মাণ করেন।

এ বিষয়ে চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল্লাহ সরকার বলেন, লটারি জেতার পর গত বুধবার সবুজের সঙ্গে আমার কথা হয়েছে। দুবাইয়ে সে অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে আসছিল। এখন তার ভাগ্য বদলে যাবে।

এ বিষয়ে জানতে সবুজের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে নক দিলেও সাড়া দেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X