কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৮:১৩ এএম
প্রিন্ট সংস্করণ
সেই দিনটি

চাষী নজরুল ইসলাম

জন্মদিন
চাষী নজরুল ইসলাম

চাষী নজরুল ইসলাম প্রখ্যাত বাঙালি চলচ্চিত্রকার। তিনি ১৯৪১ সালের ২৩ অক্টোবর বিক্রমপুরের শ্রীনগর থানার সমষপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে সৈয়দ মোহাম্মদ আওয়ালের হাত ধরে চলচ্চিত্র অঙ্গনে পদার্পণ পরিচালক-নির্মাতা চাষী নজরুলের। পরবর্তী সময়ে খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ফতেহ লোহানী এবং প্রখ্যাত সাংবাদিক, চলচ্চিত্রকার ওবায়েদ-উল-হকের সহকারী হিসেবে তিনি চলচ্চিত্রে কাজ করেন। স্বাধীন বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ নির্মাণের মাধ্যমে ১৯৭২ সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির চারবার নির্বাচিত সভাপতি ছিলেন চাষী নজরুল ইসলাম। দেশে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধভিত্তিক ও সাহিত্যনির্ভর চলচ্চিত্র নির্মিত হয় তার হাতে। মুক্তিযুদ্ধের ছবিগুলোর মধ্যে রয়েছে—ওরা ১১ জন, সংগ্রাম, হাঙর নদী গ্রেনেড, মেঘের পরে মেঘ ইত্যাদি। সাহিত্যনির্ভর চলচ্চিত্রগুলো হলো—দেবদাস, শুভদা, চন্দ্রনাথ, রবিঠাকুরের সুভা, শাস্তি, বঙ্কিমচন্দ্রের ‘বৃষবৃক্ষ’ উপন্যাস অবলম্বনে বিরহ ব্যথা, মরমি শিল্পী হাছন রাজাকে নিয়ে ‘হাছন রাজা’ ইত্যাদি। দেশের তিন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে নির্মাণ করেছেন জীবনীভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র—মওলানা ভাসানী, শেরেবাংলা এবং দেশ-জাতি-জিয়াউর রহমান। ২০১৫ সালের ১১ জানুয়ারি মারা যান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১১

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১২

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৩

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৪

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৫

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৬

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৭

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৮

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৯

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

২০
X