স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

আফ্রিকান বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, সেরা দশে আছেন যারা

সেরা দশে রয়েছেন মোহাম্মদ সালাহ ও আশরাফ হাকিমি। ছবি: সংগৃহীত
সেরা দশে রয়েছেন মোহাম্মদ সালাহ ও আশরাফ হাকিমি। ছবি: সংগৃহীত

২০২৫ আফ্রিকান বর্ষসেরা অ্যাওয়ার্ডের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে আয়োজকরা। মনোনীতদের তালিকা অনুযায়ী শীর্ষ সেরা দশে রয়েছেন লিভারপুল স্ট্রাইকার মোহাম্মদ সালাহ ও পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি।

এ বছরের ব্যালন ডি’অরের তালিকায় সালাহ চতুর্থ ও হাকিমি ষষ্ঠ স্থান লাভ করেছিলেন। এই দুজনেই এবারের আফ্রিকান বর্ষসেরার দৌড়ে ফেভারিটের তালিকায় রয়েছেন। মিশরীয় অধিনায়ক সালাহ এর আগে দুইবার আফ্রিকার সেরার পুরস্কার জয় করলেও মরোক্কান অধিনায়ক হাকিমি এবারই প্রথমবারের মতো এই তালিকায় নিজেকে ফেভারিট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

সালাহ ছাড়াও প্রিমিয়ার লিগের আরও দুই খেলোয়াড় শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। তারা হলেন টটেনহ্যামের মিডফিল্ডার পেপে মাটার সার ও এভারটন স্ট্রাইকার ইলিমান এনডিয়ায়ে।

এছাড়াও এই তালিকায় আফ্রিকা-বেস মনোনীত হিসেবে আছেন দুজন- মিশরীয় ক্লাব ও আফ্রিকান চ্যাম্পিয়ন পিরামিডের কঙ্গোলিস ফুটবলার ফিস্টন মায়েলে ও মরোক্কান ক্লাব রেনিসেন্স বারকেনের ওসামা লামলিউয়ি। এই দুজনেই স্ট্রাইকার হিসেবে নিজেদের দারুণভাবে প্রমাণ করেছেন।

গতবারের বিজয়ী নাইজেরিয়ান স্ট্রাইকার আদেমোয়া লুকমান এবারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি। কিন্তু তার সতীর্থ ২০২৩ বিজয়ী ভিক্টর ওশিমেন তালিকায় রয়েছেন। সংক্ষিপ্ত তালিকার ১০জনকে বেছে নিতে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) টেকনিক্যাল এন্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য, কোচ, সাবেক তারকা ও বাছাইকৃত কিছু গণমাধ্যমের প্রতিনিধিরা ভোট দিয়ে থাকেন।

বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা : আন্দ্রে ফ্র্যাংক জাম্বো-আনগুসিয়া (নাপোলি), ফিস্টন মায়েলে (পিরামিডস), মোহাম্মদ সালাহ (লিভারপুল), ডেনিস বোয়ানগা (লস এ্যাঞ্জেলস), সেরহু গুইরাসি (বরুসিয়া ডর্টমুন্ড), আশরাফ হাকিমি(পিএসজি), ওসামা লামলিউয়ি (রেনিসেন্স বারকেন), ভিক্টর ওশিমেন (গ্যালাতাসারে), ইলিমান এনডিয়ায়ে (এভারটন), পেপে মাটার সার (টটেনহ্যাম)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X