রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতা তুহিন গ্রেপ্তার

অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন তুহিন। ছবি : সংগৃহীত
অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন তুহিন। ছবি : সংগৃহীত

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া তিন মামলার আসামি সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর আদালত এলাকায় কেরামতিয়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তুহিন রংপুর মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক, ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে মামলার কাজ শেষে ফেরার পথে আদালতের পাশে কেরামতিয়া মসজিদের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেন তুহিন মোট তিনটি মামলার আসামি। তিনি রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ দীর্ঘদিন পিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জুলাই অভ্যুত্থানের পর তার পিপি পদ বাতিল করা হয়। এরপরও তিনি নিয়মিত আদালতে উপস্থিত থেকে আইন পেশা নিয়োজিত ছিলেন।

রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান কালবেলাকে বলেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক পিপি তুহিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন দমন ও হত্যাচেষ্টার অভিযোগে কোতোয়ালি থানায় দুটি এবং তাজহাট থানায় একটি মামলা রয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X