কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বরফকলের অ্যামোনিয়া গ্যাস পাইপ লিকেজ, আহত ২০

অ্যামোনিয়া গ্যাসে গুরুতর অসুস্থ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা
অ্যামোনিয়া গ্যাসে গুরুতর অসুস্থ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে গাজী আইস প্ল্যান্টে কর্নেসার পাইপ লিকেজ হয়ে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকার বেশ কিছু বরফকল পুরোনো ও অরক্ষিত অবস্থায় রয়েছে। এসব কলে বারবার গ্যাস লিকেজের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, রাতে হঠাৎ করে বরফকলটির বাইরের একটি কর্নেসার পাইপ লিকেজ হয়। এতে মুহূর্তেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এ সময় বরফকলের আশপাশে থাকা অনেকেরই শ্বাসকষ্ট শুরু হয়।

তিনি আরও বলেন, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বরফকলের মধ্যে অবস্থানরত শ্বাসকষ্টে গুরুতর আহত হওয়া পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অ্যামোনিয়া গ্যাস ঝুঁকিপূর্ণ গ্যাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X