শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

অস্ট্রেলিয়ার লিডে ইংল্যান্ডের হতাশা

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড গেবা টেস্ট
অস্ট্রেলিয়ার লিডে ইংল্যান্ডের হতাশা

শেষদিকে দ্রুতই রান তোলেন অ্যালেক্স ক্যারি। দিনের শেষ ঘণ্টায় দলের লিড যতটা সম্ভব বাড়িয়ে নেওয়ার কাজটুকু করে গেছেন তিনি। ইংল্যান্ডের ফিল্ডিংয়ের দুর্বলতা আর ক্যাচ মিসের মহড়ার সুযোগে তৃতীয় দিন ব্যাটিং শুরু করতে পারার স্বস্তি নিয়েই ড্রেসিংরুমে ফিরেছেন অস্ট্রেলিয়ান এ কিপার ব্যাটার। ব্রিসবেনের গাব্বা গোলাপি বলের লড়াইয়ের দ্বিতীয় দিন শেষেই স্বাগতিকদের লিড ৪৪ রান। অস্ট্রেলিয়ার আক্ষেপ হতে পারে, তিনটি বড় ইনিংসকে তিন অঙ্কে রূপ দিতে না পারা। আর ইংলিশদের এক দিনেই পাঁচ ক্যাচ মিসের হতাশা।

অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৩৪ রান করে থেমেছে। জবাবে ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তোলে ৩৭৮ রান। ৪৬ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করবেন অ্যালেক্স ক্যারি।

দিনের শেষ সেশনটা অস্ট্রেলিয়ার জন্য মোটেও ভালো ছিল না। এ সময় ইংল্যান্ড তিন ক্যাচ মিস না করলে হয়তো লিডই পাওয়া হতো না স্বাগতিকদের; কিন্তু সুযোগ পেয়ে সেটা লুফে নিতে ভুল করেননি অজিরা। ৫৬ ওভারের পর চারটি ক্যাচ মিস হয়েছে ইংলিশদের। এর মধ্যে দুবার জীবন পেয়েছেন ক্যারি। একবার ইনিংস শুরু করার পর আরেকবার দিনের শেষদিকে এসে। ৬৯.২ ওভারে প্রথম স্লিপে ক্যারির ক্যাচ মিস করে উল্টো চার রান দেন জো রুট। এত সুযোগ মিসের সেই ঘণ্টাটায় অজিরা সুযোগ নিতে পেরে স্বস্তিতেই আছেন। দিনের শেষে সম্প্রচার চ্যানেলে মারনাস লাবুশানে বলেন, ‘শেষ ঘণ্টাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল—৬ উইকেটে দিন শেষ করতে পারাটা। এতে সকালে দিনের সেশনে আমাদের একটু সময় পাওয়া যাবে এবং বোলিং ইনিংসটাও রাতের দিকে নিয়ে যাওয়া যাবে। সেজন্যই ওই সময়টা (শেষ ঘণ্টা) অনেক গুরুত্বপূর্ণ ছিল।’ মাঝে উইকেট হারালেও দিন শেষে যে অবস্থায় আছে, সেটাকে স্বস্তির বলছেন টপ অর্ডার এ ব্যাটার।

দিনের শুরুতেই ইংল্যান্ডের শেষ জুটি ভাঙার বড় কৃতিত্ব পাবেন লাবুশানে। দুর্দান্ত এক ক্যাচে রীতিমতো আলোচনায়ও তিনি। অ্যাশেজের ইতিহাসে সেরা ক্যাচ কি না সে প্রশ্নও উঠছে। এরপর ব্যাটিংয়ে এসে শুরু থেকেই দাপুটে ব্যাটিং করে অস্ট্রেলিয়া। দুই ওপেনার ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারাল্ড। তিন রানে ক্যাচ মিস থেকে জীবন পাওয়া হেড থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ৩৩ রানে ব্রেন্ডন চেজের শিকার হন তিনি। ভাঙে ওয়েদারাল্ডের সঙ্গে ৭৭ রানের জুটি। ৭২ রানের ইনিংস খেলা ওয়েদারাল্ডকে ফেরান জোফরা আরচার। গোলাপি টেস্টে দুর্দান্ত লাবুশানে এবারও ব্যতিক্রম ছিলেন না। শুরু থেকেই ওয়ানডে মেজাজে ব্যাটিং করে গেছেন তিনি। মাত্র ১৬ ইনিংস ব্যাটিং করেই গোলাপি বলের টেস্টে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। প্রথম ব্যাটার হিসেবে এমন অর্জন লাবুশানের। টেস্টে এত দ্রুত রান তুলতে খুব একটা দেখা যায় না লাবুশানেকে। দলের কোনো পরিকল্পনা ছিল না কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা নিয়ে কোনো বিশেষ কিছু বলা হয়নি। হেড ও ওয়েদারাল্ড দারুণভাবে মোমেন্টাম তুলে দেন, বাকিরা সেটাকে এগিয়ে নেন।’ ঠিক সেটাই হয়েছে। স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন—সবাই যেন ইংল্যান্ডে বাজ বলই খেলেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X