দুলাল হোসেন
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১০:১১ এএম
প্রিন্ট সংস্করণ

রিসোর্ট, খামার সবই আছে এলজিইডির প্রকৌশলীর

জড়িত হুন্ডির কারবারেও
মির্জা মো. ইফতেখার আলী। ছবি: সংগৃহীত
মির্জা মো. ইফতেখার আলী। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কুমিল্লা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মির্জা মো. ইফতেখার আলীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও হুন্ডিতে অর্থ পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পাপন কুমার সাহা অভিযোগটি অনুসন্ধান করছেন। দুদকের প্রধান কার্যালয় থেকে এসব তথ্য পাওয়া গেছে।

দুদকের তথ্য বলছে, চলতি বছরের শুরুতে দুদকের প্রধান কার্যালয়ে প্রকৌশলী মির্জা মো. ইফতেখার আলীর বিরুদ্ধে নামে-বেনামে গাড়ি-বাড়ি ক্রয়, হুন্ডি ব্যবসা করা ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ জমা পড়ে। কমিশন অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় এবং অভিযোগ অনুসন্ধান করে কমিশনে প্রতিবেদন দাখিলের জন্য দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পাপন কুমার সাহাকে দায়িত্ব দেওয়া হয়। তিনি অনুসন্ধানের অংশ হিসেবে অভিযোগ-সংক্রান্ত নথিপত্র চেয়ে মে মাসের প্রথম সপ্তাহে চিঠি ব্যাংক-বীমা, জাতীয় রাজস্ব বোর্ড, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, প্রকৌশলী মির্জা মো. ইফতেখার আলী, তার স্ত্রী নুসরাত জাহান ও তার ছেলের নামে থাকা সম্পদের তথ্য দুদকে দাখিল করতে বলা হয়।

দুদকের এক কর্মকর্তা বলেন, প্রকৌশলী মির্জা মো. ইফতেখার আলীর নামে-বেনামে গাড়ি-বাড়ি ক্রয়, হন্ডি ব্যবসা ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান চলছে। তার অভিযোগ সংক্রান্ত নথিপত্র চেয়ে কয়েকটি দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। কিছু তথ্য পাওয়া গেলেও সব তথ্য এখনো পাওয়া যায়নি।

দুদকের টেবিলে থাকা অভিযোগে বলা হয়, এলজিইডির কুমিল্লা নির্বাহী কার্যালয়ের প্রধান প্রকৌশলী মির্জা মো. ইফতেখার আলী গাজীপুরে একটি রিসোর্ট নির্মাণ করেছেন। তিনি কোটি টাকা খরচ করে পাবনার ঈশ্বরদীতে গরুর খামার করেছেন। ঢাকায় তার একাধিক ফ্ল্যাট রয়েছে। ঢাকার একটি গাড়ি কোম্পানি থেকে কোটি টাকা দিয়ে হ্যারিয়ার গাড়ি কিনেছেন। সব মিলিয়ে তিনি কয়েক কোটি টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে হন্ডি ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। তিনি হন্ডির মাধ্যমে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেন।

অভিযোগে বলা হয়, এলজিইডির কুমিল্লা অফিসের আওতায় যেসব উন্নয়ন কাজ হয়, সেসব কাজ থেকে একটি নির্ধারিত অংশ কমিশন হিসেবে নির্বাহী প্রকৌশলীকে দিতে হয়। এ ছাড়া তিনি পছন্দের ঠিকাদারকে কৌশলে কাজ দিয়ে থাকেন। তিনি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বছরে কোটি কোটি টাকা হাতিয়ে নেন এবং এসব অর্থ থেকেই নামে-বেনামে গাড়ি-বাড়ি কিনেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X