কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

কক্সবাজারে বাসায় ঢুকে বিএনপি নেতাকে গুলি

প্রতিবাদে সড়ক অবরোধ
বিএনপি নেতা লিয়াকত আলী। ছবি : সংগৃহীত
বিএনপি নেতা লিয়াকত আলী। ছবি : সংগৃহীত

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের সাধারণ সম্পাদক, সাবেক মেম্বার লিয়াকত আলীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ৮টায় ঝিলংজার বিসিক শিল্প নগরী এলাকায় লিয়াকত আলী মেম্বারের বাসার উঠোনে হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ লিয়াকত আলী মেম্বারকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পরপরই বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোড স্টেশনে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধরা লিয়াকত মেম্বারের ওপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।

গুলিবিদ্ধ লিয়াকত আলী মেম্বার অভিযোগ করেছেন, ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কুদরত উল্লাহর নেতৃত্বে সন্ত্রাসী খালেক, সাহাব উদ্দিনসহ ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী বাড়ির উঠোনেই তাকে লক্ষ্য করে পেছন থেকে গুলি চালায়।

লিয়াকত আলী মেম্বারের প্রতিবেশী জামায়াত নেতা অ্যাডভোকেট তাহের আহমদ সিকদার বলেন, রাতের আঁধারে আওয়ামী লীগের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীরা বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বারের ওপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ ইলিয়াস খান কালবেলাকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ লিয়াকত আলী মেম্বারকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

হজে বিমান ভাড়া কমল

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

১০

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১১

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

১২

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

১৩

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

১৪

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

১৫

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

১৬

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

১৭

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

১৮

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

১৯

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

২০
X