বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০:১১ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও থেমে নেই ইসরায়েলি হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হামাসের পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। আলোচনার ফল নিয়ে আশাবাদী মধ্যস্থতাকারীরা। কিন্তু দুপক্ষের প্রতিনিধিরা যখন আলোচনার টেবিলে তখনো থেমে নেই ইসরায়েলি বর্বরতা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে হামলা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন খাদ্য ও ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন। আইডিএফ সাহায্যপ্রার্থীদের দিকে সরাসরি গুলি ছুড়েছে বলে অভিযোগ।

যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস প্রাথমিকভাবে সায় দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা-বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানান। তার পরামর্শ আমলে নেয়নি ইসরায়েল। তখন থেকে নতুন হামলায় গাজায় নিহত হয়েছেন ১০৪ জন।

এদিকে মিশরের রেড সি উপকূলীয় শহর শারম এল-শেখে গাজা যুদ্ধের অবসান ও বন্দি বিনিময় নিয়ে পরোক্ষ আলোচনায় বসেছে ইসরায়েল ও হামাস। সোমবার (৬ অক্টোবর) থেকে এ আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রীয় গোয়েন্দা সংযুক্ত সংবাদমাধ্যম ‘আল কাহেরা নিউজ’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার আলোকে বন্দি ও আটক ব্যক্তিদের বিনিময়ের জন্য প্রাথমিক শর্ত তৈরি নিয়ে আলোচনায় বসেছেন দুপক্ষের প্রতিনিধিরা। আলোচনায় মধ্যস্থতা করছে মিসর ও কাতার।

একজন মিশরীয় কর্মকর্তা জানান, সোমবার বিকেলে শারম এল-শেখে এই বৈঠক শুরু হয়। আলোচনায় ইসরায়েলি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির শীর্ষ আলোচক রন ডারমার, আর হামাসের পক্ষে নেতৃত্বে রয়েছেন জ্যেষ্ঠ নেতা খালিল আল-হাইয়া।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X