কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০১:০৩ পিএম
প্রিন্ট সংস্করণ

নভেম্বর থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের হুঁশিয়ারি

ফিড, বাচ্চা, ওষুধের দাম বৃদ্ধি
ফাইল ছবি
ফাইল ছবি

অযৌক্তিকভাবে ফিড, মুরগির বাচ্চা ও ওষুধের দাম বাড়ানোর প্রতিবাদে সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। আগামী ১৫ দিনের মধ্যে এ দাবিগুলো মানা না হলে ১ নভেম্বর থেকে সারা দেশের প্রান্তিক খামারিরা পর্যায়ক্রমে খামার বন্ধ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সভাপতি সুমন হাওলাদার।

গতকাল শনিবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সুমন হাওলাদার বলেন, সরকার আমাদের সাত দফা দাবি না মানলে আমরা প্রান্তিক খামারিরা খামার বন্ধ রাখতে বাধ্য হব এবং ডিম-মুরগির উৎপাদন স্থগিত করা হবে। সরকার যতদিন দাবি না মানবে, ততদিন আমাদের অবরোধ চলবে।

তিনি বলেন, ডিম ও মুরগির ৮০ শতাংশ উৎপাদন করে আমাদের প্রান্তিক খামারিরা। অথচ এ খাতে কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নেই। গুটিকয়েক কোম্পানির সিদ্ধান্তের কারণে প্রান্তিক খামারিদের ওপর বোঝা চাপিয়ে দেওয়া হয়। এতে বিগত কয়েক বছরে হাজার হাজার খামারি ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছে।

সুমন হাওলাদার বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে একটি ডিম বিক্রি হচ্ছে ৫ টাকায় এবং মুরগি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। অথচ আমাদের দেশে তা বিক্রি হচ্ছে ১০ টাকায় এবং ১৫০ থেকে ১৬৫ টাকায়। আমরা কেন অল্প দামে ডিম-মুরগি বিক্রি করতে পারছি না? এর পেছনে রয়েছে কয়েকটি কোম্পানির স্বার্থসংশ্লিষ্টতা এবং সরকারের নজরদারির অভাব।

বিপিএ সভাপতি বলেন, ২০২৩ সালে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রতি কেজি ফিডের দাম ১৫ থেকে ২০ টাকা বেশি রাখা হচ্ছে। ফিডের দাম বেশি হওয়ায় একটি বিক্রয়যোগ্য পোলট্রি মুরগির উৎপাদন খরচ ১৫০ থেকে ১৬৫ টাকা পর্যন্ত পৌঁছায়। অথচ প্রান্তিক খামারিদের বাধ্য হয়ে ১৩০ থেকে ১৪০ টাকার মধ্যে মুরগি বিক্রি করতে হচ্ছে, ফলে তারা লোকসানে পড়ছে।

বিপিএ বলছে, যখন ডিম বা মুরগির দাম বাড়ে, তখন তা নিয়ে সারা দেশে আলোচনা হয় এবং সরকারের পক্ষ থেকে দ্রুত হস্তক্ষেপ দেখা যায়; কিন্তু ফিড বা মুরগির বাচ্চার দাম বাড়লেও সরকার কোনো ব্যবস্থা নেয় না। যতদিন পর্যন্ত সরকার এ সিন্ডিকেট ভাঙতে না পারবে, ততদিন ডিম-মুরগির বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে না।

সংবাদ সম্মেলনে লিখিত সাত দফা দাবি তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার। দাবিগুলো হলো করপোরেট সিন্ডিকেট ভেঙে দিয়ে ফিড, মুরগির বাচ্চা, ওষুধ ও ভ্যাকসিনের দাম সরকারকে নির্ধারণ করতে হবে; করপোরেট প্রভাবমুক্ত, ন্যায্য ও স্বচ্ছ বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে; প্রান্তিক খামারিদের সংগঠনের প্রতিনিধিদের নীতিনির্ধারণী পর্যায়ে অন্তর্ভুক্ত করতে হবে; ফিড, বাচ্চা ও ওষুধের বাজারে নিয়মিত অডিট ব্যবস্থা চালু করতে হবে; উৎপাদন খরচ অনুযায়ী ১০ শতাংশ লাভ সংযুক্ত করে ডিম ও মুরগির ন্যায্য দাম নির্ধারণ করতে হবে; ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য প্রণোদনা, সহজ শর্তে জামানতবিহীন ঋণ ও ভর্তুকি দিতে হবে এবং দুর্নীতিগ্রস্ত ও করপোরেটপন্থি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে পুড়ল তিনজন, আশঙ্কাজনক দুই

কুয়েত ও বাহরাইনের দিকে ৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান : যুক্তরাষ্ট্র

আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী

মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ঢাকার সড়কে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল হেলপারের

ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ

যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দাম বাড়বে না : তথ্য উপদেষ্টা

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের বিভিন্ন শাখা শনিবার খোলা 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

১০

তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভের ডাক

১১

শান্তিরক্ষায় আত্মত্যাগের স্বীকৃতি, জাতিসংঘ পদকে ভূষিত ৬ বাংলাদেশি

১২

১০ লাখ টাকায় ধর্ষণচেষ্টার অভিযোগ আপসের দাবি

১৩

শূন্যরেখায় থাকা সেই ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৪

প্রতিশ্রুতি বনাম বাস্তবতা : নবম পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

১৬

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলা

১৭

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

১৮

মধ্যরাতে শাকিব-বুবলীকে নিয়ে মিষ্টি জান্নাতের রহস্যময় পোস্ট

১৯

পরিস্থিতি সামলাতে আমি খুব দ্রুত এগোচ্ছি : ট্রাম্প

২০
X