মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০২:৪৩ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৮:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

চা শ্রমিকদের অনুদানের টাকা চেয়ারম্যানের পকেটে!

চা শ্রমিকদের অনুদানের টাকা চেয়ারম্যানের পকেটে!

মৌলভীবাজার সদর উপজেলার চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন সহযোগিতার অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে জিটুপি পদ্ধতিতে সরাসরি চা শ্রমিকের হাতে নগদ অর্থ যাওয়ার কথা। কিন্তু তা চলে গেছে ইউপি চেয়ারম্যানের হাতে।

সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, সমাজসেবা অধিদপ্তরের নীতিমালা অনুসরণ করে প্রকৃত দুস্থ ও অসহায় চা শ্রমিকদের তালিকা করে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এ কার্যক্রমে জিটুপি পদ্ধতিতে এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা সরাসরি চা শ্রমিকের অ্যাকাউন্টে পাঠানো হয়। অনুদানপ্রাপ্ত ব্যক্তি এককালীন নগদ ৫ হাজার টাকা পাবেন। বিকাশের মাধ্যমে সরাসরি টাকা পাঠানোর পদ্ধতি চালু থাকলেও মৌলভীবাজার সদর উপজেলায় পুরোনো পদ্ধতিতে ব্যাংক এশিয়ার এজেন্টের মাধ্যমে টাকা দেওয়া হয়। এ পদ্ধতিতে সংশ্লিষ্ট এজেন্ট গ্ৰাহকের ফিঙ্গার প্রিন্ট নিয়ে নগদ অর্থ দেন।

অনুসন্ধানে জানা গেছে, সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন গ্ৰাহকের টাকা নিজেই এজেন্টের কাছ থেকে উত্তোলন করেন। সে টাকা বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তখনই প্রশ্ন ওঠে, অনুদান দেওয়ার স্বচ্ছতা নিয়ে।

জানা যায়, নিয়ম অনুযায়ী চাঁদনীঘাট ইউনিয়নের ব্যাংক এশিয়ার এজেন্ট সরাসরি ফিঙ্গার প্রিন্ট নিয়ে গ্ৰাহককে টাকা দেওয়ার কথা। কিন্তু নীতিমালা লঙ্ঘন করে টাকা ইউপি চেয়ারম্যানের হাতে তুলে দিয়েছেন ব্যাংক এশিয়ার এজেন্ট।

হামিদিয়া চা বাগানের এক শ্রমিক কালবেলাকে বলেন, আমার মোবাইলে এসএমএস এলে ওইদিন ইউনিয়নে যাই। ৫ হাজার টাকা পাওয়ার কথা; কিন্তু পেলাম ৪ হাজার। চেয়ারম্যান নিজের হাতে টাকা দিয়েছেন।

এ বিষয়ে চেয়ারম্যান আখতার উদ্দিন বলেন, আমার ইউনিয়নের ১৭২ চা শ্রমিকের জীবনমান উন্নয়নের অনুদানের তালিকা পাঠিয়েছি। তালিকা অনুযায়ী টাকা এসেছে। আমি কত তারিখে বিতরণ করেছি, সঠিক বলতে পারব না। এটা আমাদের নিয়মিত কার্যক্রম।

মৌলভীবাজার জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক হাবিবুর রহমান বলেন, সদর উপজেলায় বিকাশ পদ্ধতি এখনো চালু হয়নি। ব্যাংক এশিয়ার এজেন্টের মাধ্যমে গ্ৰাহক টাকা তোলার কথা। সরাসরি ফিঙ্গার নিয়ে এজেন্ট গ্ৰাহকের হাতে টাকা তুলে দেবেন। এর বাইরে কারও হাতে টাকা দেওয়ার কথা নয়। এ রকম কিছু হলে এজেন্টের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

১০

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

১১

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১২

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

১৩

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

১৪

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

১৫

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

১৬

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

১৭

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

১৮

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

১৯

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

২০
X