বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
আলী ইব্রাহিম
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৩ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ
রাজস্ব আহরণ তলানিতে

জমি ও ফ্ল্যাটের নিবন্ধন খরচ কমতে পারে

জমি ও ফ্ল্যাটের নিবন্ধন খরচ কমতে পারে

সমীক্ষা ছাড়াই রাজস্ব আহরণ বাড়াতে জমি ও ফ্ল্যাটের নিবন্ধন খরচ দিগুণ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে হিতে বিপরীত হয়েছে। রাজস্ব আয় না বেড়ে উল্টো তলানিতে নেমেছে। চলতি অর্থবছরের আগস্ট পর্যন্ত উল্লেখযোগ্য হারে কমেছে আবাসন খাত থেকে রাজস্ব আদায়। এ পরিস্থিতিতে নতুন আয়কর আইনের ধারায় জারি করা প্রজ্ঞাপনে পরিবর্তন আনার চিন্তাভাবনা করছে রাজস্ব বোর্ড। যদিও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কথা বলতে রাজি নন কেউ।

সূত্র জানায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এনবিআর জমি-ফ্ল্যাটের নিবন্ধনে উৎসে কর দ্বিগুণ করে। এতে খরচ বেড়ে যাওয়ায় জমি ও ফ্ল্যাট নিবন্ধনে আগ্রহ কমে গেছে ক্রেতাদের। শুধু ঢাকা ও আশপাশের এলাকায়ই জমি ও ফ্ল্যাটের নিবন্ধন এক-তৃতীয়াংশ কমেছে। আর নিবন্ধন কমে যাওয়ায় রাজস্ব আদায়ও কমে প্রায় এক-তৃতীয়াংশে নেমেছে। এনবিআরের তথ্য বিশ্লেষণে আরও দেখা যায়, রাজধানী ও এর আশপাশের ১৭টি কার্যালয়ে জমি বা ফ্ল্যাট নিবন্ধন করা হয়। এসব কার্যালয়ে জমি ও ফ্ল্যাট নিবন্ধনের সময় উৎসে কর কেটে রাখা হয়। জাতীয় রাজস্ব বোর্ড এ ১৭টি কার্যালয় থেকে এ-সংক্রান্ত আয়কর আদায়ের হিসাব নিয়েছে। তাতে দেখা গেছে, গত জুলাইয়ে মাত্র ৩২ কোটি টাকার নিবন্ধন কর পাওয়া গেছে। অথচ এর আগের বছর ২০২২ সালের জুলাইয়ে নিবন্ধন করের পরিমাণ ছিল ১০১ কোটি টাকা। আগস্ট মাসেও নিম্নমুখী ছিল আয়কর আদায়। সর্বশেষ চলতি ২০২৩-২৪ অর্থবছরের আগস্টের ২৪ তারিখ পর্যন্ত ২৪ দিনে আবাসন খাত থেকে উৎসে কর বাবদ এনবিআর পেয়েছে ৭৬ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময় সবমিলে ছিল ১২৬ কোটি টাকা। এদিকে, চলতি অর্থবছর আবাসন খাতের নিবন্ধন থেকে উৎসে কর আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ৪ হাজার ৭০০ কোটি টাকা। আর ১ মাস ২৪ দিনে আদায় হয়েছে ১০৮ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় মাত্র ২ শতাংশ। এতে আবাসন ব্যবসায়ীরা যেমন বিপাকে পড়েছেন, তেমনি মুখ থুবড়ে পড়েছে এ খাতের রাজস্ব আহরণ।

এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে বলেন, চলতি অর্থবছরের বাজেটে জমি ও ফ্ল্যাটের নিবন্ধন খরচ বাড়ায় উল্লেখযোগ্য হারে কমেছে কেনাবেচা। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। অথচ রাজস্ব আদায় বাড়ানোর জন্যই উৎসে কর বাড়ানো হয়েছিল। আর রাজস্ব আদায়ে ভাটা পড়ায় এনবিআর এ খাতে উৎসে কর ফের সমন্বয় করার সিদ্ধান্ত নিতে পারে। জমি ও ফ্ল্যাটের নিবন্ধনে উৎসে কর আবার আগের মতো হতে পারে বলেও জানান তিনি।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাজেট প্রস্তাবের পর থেকে এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। তারা বলছে, জমি ও ফ্ল্যাটের রেজিস্ট্রেশন খরচ বাড়ালে আয়কর বাড়বে না। ব্যবসায়ীদের মতামত আমলে না নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয় এনবিআর।

রিহ্যাবের সহসভাপতি কামাল মাহমুদ কালবেলাকে বলেন, ড্যাবের কারণে নতুন করে প্ল্যান পাস হচ্ছে না। আর আমরা উৎসে কর কমানোর বিষয়ে আগে থেকেই বলে আসছি। কিন্তু এটা না কমিয়ে বরং বাড়ানো হয়েছে। যে কারণে নিবন্ধন খরচ বেড়ে গেছে। আর এনবিআর কমানোর সিদ্ধান্ত নিলে সাময়িক কিছুটা লাভ হবে। তবে দীর্ঘমেয়াদি জটিলতা রয়ে গেল বলেও মনে করেন এ ব্যবসায়ী নেতা।

এনবিআরের সাবেক সদস্য মো. জাহিদ হোসেন কালবেলাকে বলেন, এনবিআর জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে স্ল্যাব করে দিয়েছে, এতে রাজস্ব আদায়ে একটা নেতিবাচক প্রভাব পড়েছে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে জমি-সংক্রান্ত চুক্তি করছে। অনেকে আবার পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে করছে। সবমিলে স্ল্যাবের কারণে রাজস্ব আহরণে ঘাটতি তৈরি হচ্ছে। এতে নিবন্ধন অনেক কমে গেছে বলেও মনে করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১০

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১১

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১২

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৩

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৪

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৫

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৬

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৭

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৮

পর্তুগালের একাদশ ঘোষণা

১৯

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

২০
X