ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

‘নাটকীয়’ পরিস্থিতিতে বাকৃবি সচল নিয়ে অনিশ্চয়তা

চোখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল শিক্ষার্থীদের
‘নাটকীয়’ পরিস্থিতিতে বাকৃবি সচল নিয়ে অনিশ্চয়তা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করতে সিন্ডিকেট সভা হওয়ার কথা থাকলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সভা হয়নি। এর ফলে ক্যাম্পাস ও হলগুলো খোলার বিষয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে এদিন বিকেলে ‘রেড মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে চোখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে মিছিলটি শুরু হয়ে সমাবর্তন চত্বরে এসে শেষ হয়। এর আগে বিকেল হতেই শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে আমতলায় এসে জড়ো হন। পরে চোখে লাল কাপড় বেঁধে কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন করিডোর থেকে মৌন মিছিল শুরু করেন।

উদ্ভূত সংকট সমাধানে গত মঙ্গলবার রাতে এ নিয়ে আলোচনায় বসেন প্রশাসন ও আন্দোলনরত শিক্ষার্থীরা। পাঁচ ঘণ্টার আলোচনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে বন্ধের আদেশ প্রত্যাহারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য বুধবার জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, ‘যেহেতু সিন্ডিকেট মিটিং হয়নি, সুতরাং মঙ্গলবার রাতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় গৃহীত সিদ্ধান্তগুলোর কোনো কার্যকারিতা থাকবে না এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধের আদেশ প্রত্যাহার করা সম্ভব হয়নি। এখনো বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলার বিষয়টি স্থানীয় প্রশাসনের হাতে ন্যস্ত।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা সহায়তা না করা সংকট সমাধানের কোনো পথ দেখছি না।’

সহকারী প্রক্টর অধ্যাপক সোনিয়া সেহেলী বলেন, ‘বুধবার থেকে হল খোলার বিষয়ে সিন্ডিকেট মিটিং করার জন্য উপাচার্য শিক্ষার্থীদের কাছে লিখিত একটি ডকুমেন্ট চেয়েছিলেন। মঙ্গলবার পাঁচ ঘণ্টার মিটিংয়ে যা সিদ্ধান্ত হয়েছে, তা উল্লেখ করে ছাত্র-শিক্ষক সবার সম্মতিক্রমে স্বাক্ষরিত একটি লিখিত থাকবে। সেটি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে। তবে শিক্ষার্থীদের সঙ্গে আমরা এ বিষয়ে বারবার কথা বললেও, তারা এতে সম্মতি দেয়নি। যে কারণে সিন্ডিকেট হচ্ছে না।’

এ বিষয়ে পশুপালন অনুষদের এহসানুল হক হিমেল বলেন, ‘স্যাররা আমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছিলেন। আমরা মঙ্গলবার মিটিংয়ে যারা উপস্থিত ছিলাম, তাদের সবাই স্বাক্ষর করেছি, তাহলে আবার নতুন করে কেন স্বাক্ষর করতে হবে। যেসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, সেগুলোর লিখিত স্টেটমেন্ট ছাড়া কোনো আলোচনায় আমরা বসব না। পরে কী কর্মসূচি হবে, তা জানানো হবে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পাঁচ ঘণ্টা শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের আলোচনা চলে। আলোচনায় সিদ্ধান্ত হয়, সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে হল বন্ধের নোটিশ প্রত্যাহার করা হবে, আন্দোলনরত কোনো শিক্ষার্থী (সব ফ্যাকাল্টির) যাতে ভবিষ্যতে কোনো প্রকার একাডেমিক বা প্রশাসনিক হেনস্তার শিকার না হয়, সে বিষয়ে প্রশাসন কর্তৃক লিখিত স্টেটমেন্ট দেওয়া হবে, আগামী সাত দিনের মধ্যে ক্লাস ও পরীক্ষা ফের শুরু করা হবে এবং এ বিষয়ে লিখিত বিবৃতি প্রকাশ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১০

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১১

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১২

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৩

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৪

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৫

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৬

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৭

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৮

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৯

রামিসা হত্যা মামলার রায় আজ

২০
X