কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৩:১১ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম
প্রিন্ট সংস্করণ

‘মুজিব’ নিয়ে শুভর ভারত যাত্রা

‘মুজিব’ নিয়ে শুভর ভারত যাত্রা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। গত ১৩ অক্টোবর দেশে মুক্তি পায় ছবিটি। ২৭ অক্টোবর ভারতে বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে এ বায়োপিক। বিষয়টি ফেসবুকে জানিয়েছিলেন সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ। ছবিটি মুক্তির উপলক্ষে ভারত যাচ্ছেন এ অভিনেতা। পথে তার সঙ্গে দেখা হয় ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানের।

আরিফিন শুভর প্রশংসা করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব। ফেসবুক পোস্টে লিখেছেন, ‘দরদ’ সিনেমার শুটিংয়ে যাচ্ছি ইন্ডিয়া। ঢাকা এয়ারপোর্টে হঠাৎ দেখা আরিফিন শুভর সঙ্গে। তার গন্তব্য ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ভারতে মুক্তি। লাউঞ্জ গল্পে উঠে এলো ‘মুজিব’ সিনেমা নিয়ে তার স্ট্রাগল, তার ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়। শোনাল স্বপ্নের কথাও। ওর চোখে চকচক করছিল উচ্ছ্বাস। আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত শুভ। অনেক শুভকামনা।

সিনেমাটি প্রচার উপলক্ষে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে ভারতজুড়ে। বাংলাদেশে বেশ দাপটের সঙ্গে চলছে সিনেমাটি। দেশের বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহে ছবিটি দেখার জন্য মানুষের ঢল দেখা গেছে। সিনেমাটির দর্শক চাহিদার কথা মাথায় রেখে বিনামূল্যে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জেলায়। শুভ আরও বলেন, ‘পরিচালককে বলেছিলাম, প্রাপ্য যাই হোক, আমি নেব না। এ-ও বলেছিলাম, যেহেতু আমার রক্ত, ঘাম সবই এ সিনেমায় থাকবে, পরিশ্রম করব—ফ্রি কাজ করব না। আমি এক টাকা নেব, নিয়েছি।’

‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি করেছেন অতুল তিওয়ারি ও শামা জাইদি। এতে অ্যাকশন ডিরেক্টরের দায়িত্বে ছিলেন ম্যাম কৌশল। সিনেমার পোশাক পরিচালনার দায়িত্বে ছিলেন পিয়া বেনেগাল।

ছবিতে শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে আছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

১০

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

১১

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

১২

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১৩

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১৪

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৫

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১৬

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৭

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৮

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৯

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

২০
X