তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

ফোক গান ড্যান্স ফরম্যাটে করছি: ডিজে রাহাত

ফোক গান ড্যান্স ফরম্যাটে করছি: ডিজে রাহাত

দুই দশকেরও বেশি সময় ধরে দেশ ও দেশের বাইরে ডিজেইং করছেন ডিজে রাহাত। তার ডিজেইং শিক্ষাপ্রতিষ্ঠান ‘গ্যারেজ’ থেকেও ডিজে সনিকা, ডিজে ওয়াহিদ, ডিজে মেহেদীসহ আরও অনেকেই ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়েছেন। এবার ডিজেইংয়ের পাশাপাশি রাহাত ভিন্ন ধরনের এক উদ্যোগ নিয়েছেন। আর তা হলো বাংলাদেশের প্রচলিত জনপ্রিয় ৩০টিরও বেশি ফোক গান আগামীতে যে কোনো ডিজে পার্টিতে উপস্থাপনের জন্য বা বাজানোর জন্য ড্যান্স ফরম্যাটে করছেন। মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন ডিজে রাহাত। আর নতুন করে প্রচলিত জনপ্রিয় এ গানগুলোতে কণ্ঠ দিচ্ছেন শফি মণ্ডল, ডলি সায়ন্তনী, পিন্টু ঘোষ, পারভেজ, আনিকা, শুভ, মিলন, ইমরান, অবন্তী সিঁথি, শিরীন, কর্ণিয়া, কামরুজ্জামান রাব্বি, সাদিয়া লিজাসহ আরও অনেকে। গত ২ ডিসেম্বর থেকে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বিএফডিসিতে ডিজে রাহাতের উদ্যোগে গানগুলোর ভিডিও ধারণের কাজ চলছে।

ডিজে রাহাত জানান, আগামী বছরের শুরু থেকে ৩০টিরও বেশি ফোক গানসহ নতুন ১০টি মৌলিক গান ২০২৫ সালজুড়ে ডিজে রাহাতের ইউটিউব চ্যানেল ‘ডিজে রাহাত’-এ প্রকাশ পাবে। তিনি বলেন, ‘যেহেতু আমার পেশাই ডিজেইং করা এবং আমার কাজই হলো একজন ডিজে হিসেবে মানুষকে নাচানো, তাই আমি এমন কিছু জনপ্রিয় ফোক গান ড্যান্স ফরম্যাটে করছি নতুন করে যে, গানগুলো বিভিন্ন ডিজে পার্টিতে আমি বা অন্যরা হিন্দি, ইংরেজি গানের পাশাপাশি আমাদের গানগুলোও বাজাতে পারবে। কারণ আমি দেখেছি, বিভিন্ন ডিজে পার্টিতে হিন্দি, ইংরেজির পর বাংলা কোনো গান বাজানো যায় না। কারণ আমরা পুরোনো জনপ্রিয় যেসব গান শুনি, সেসব গান ডিজে পার্টিতে পরিবেশনের উপযোগী নয়।’

ডিজে রাহাতের পুরো নাম রাহাত হায়াত। তার বাবা আব্দুস সামাদ, মা মাকসুদা সামাদ। ডিজেইংয়ে তার গুরু ডিজে তানিম। ২০০৪ সালে প্রথম ডিজে রাহাতের ফিচারিংয়ে টুনটুন বাউলের ‘ল্যাম্পোর আলো’ প্রকাশিত হয়। ডিজে হিসেবে তার নয়টি অ্যালবামও প্রকাশিত আছে। বাংলাদেশে স্পোর্টস ইভেন্টে, অ্যামিউজমেন্ট পার্কে ডিজে তারই উদ্যোগে সংযুক্ত হয়েছে। এদিকে ২০ ডিসেম্বর সিলেট ক্যাডেট কলেজে ডিজেইং করবেন ডিজে রাহাত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X