তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪১ পিএম
প্রিন্ট সংস্করণ

এবার পাকিস্তানি আদলে ভারতীয় সিরিয়াল

এবার পাকিস্তানি আদলে ভারতীয় সিরিয়াল

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানি টেলিভিশন সিরিয়াল নিজ দেশের দর্শকদের পাশাপাশি ভারতীয় দর্শকদেরও আকর্ষণ করছে। ‘তেরে বিন’, ‘কাভি মে কাভি তুম’ ও ‘ইসক মুরসিদ’সহ আরও অনেক ব্লকবাস্টার সিরিয়ালের আবেগপূর্ণ কাহিনি, আকর্ষণীয় চরিত্র এবং সমৃদ্ধ সাংস্কৃতিক উপস্থাপনার জন্য দর্শকমহলে দারুণভাবে প্রশংসিত হয়েছে। এবার পাকিস্তানি সিরিয়ালের ভারতীয় ভক্তদের জন্য আসছে সুখবর।

ভারতীয় টেলিভিশন এবার পাকিস্তানের সিরিয়াল থেকে অনুপ্রাণিত হয়ে হৃদয়গ্রাহী কাহিনির একটি সিরিয়াল প্রকাশ করতে যাচ্ছে। ধারাবাহিকটির নাম ‘দিল কো রাফু কার লে’। এরই মধ্যে সিরিয়ালটির টিজার মুক্তি পেয়েছে। রবি দুবের পরিচালনায় এ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন করণ ভি গ্রোভার ও আয়েশা খান।

টিজার মুক্তির পর দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে এটি। টিজারটি দেখে বোঝা যাবে যে ধারাবাহিকটি পাকিস্তানি ধারাবাহিক ‘তেরে বিন’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে কি না। এদিকে টিজার প্রকাশের পর অভিনেত্রী আয়েশা খান তার ইনস্টাগ্রামে সেটি শেয়ার করেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘আপনি কি পাকিস্তানি নাটক পছন্দ করেন? তাহলে এই নাটকটি আপনার জন্য। নাটকটি দেখুন ড্রিমিয়াতা ড্রামা ইউটিউব চ্যানেলে। ধারাবাহিকটির টিজার প্রকাশ পেয়েছে।’

ধারাবাহিকটির টিজার প্রকাশ পেলেও এখনো পর্যন্ত মুক্তির তারিখ জানানো হয়নি। মূলত পাকিস্তানি ধারাবাহিক সিরিয়ালের আইএমডিবি রেটিংয়ে ভালো অবস্থানে আসার কারণে একটু নড়েচড়ে বসেছেন ভারতীয় নির্মাতারা। তারা নিজেদের দেশের দর্শকদের ফিরিয়ে আনতেই এমন উদ্যোগ নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১০

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১১

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১২

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৪

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৫

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৭

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৮

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৯

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

২০
X