রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ পিএম
প্রিন্ট সংস্করণ

৬ বছর পর বলিউডে প্রিয়াঙ্কা

৬ বছর পর বলিউডে প্রিয়াঙ্কা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। একসময় বলিউডে চুটিয়ে কাজ করে দর্শকদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। এরপর তিনি পা রাখেন হলিউড ইন্ডাস্ট্রিতে। সেখানে বিভিন্ন সিনেমা ও ড্রামা সিরিজ যেমন, কোয়ান্টিকো, বেওয়াচ, দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স এবং সম্প্রতি ‘সিটাডেল’-এর মতো কাজ করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে দীর্ঘ ছয় বছর পর আবারও বলিউডের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা।

জানা যায়, এস এস রাজামৌলির একটি অ্যাডভেঞ্চার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী এবং তার বিপরীতে অভিনয় করবেন মহেশ বাবু। এখনো সিনেমার নাম নির্ধারিত হয়নি এবং সিনেমার গল্প লেখার কাজ শেষপর্যায়ে রয়েছে। তবে ২০২৫ সালের এপ্রিলে ছবিটির শুটিং শুরু করার আশা ব্যক্ত করেন ছবিটির নির্মাতা এস এস রাজামৌলি। ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা সূত্রে জানা যায়, অনেকদিন ধরে সিনেমাটির পরিচালক গ্লোবাল পরিচিতি সম্পন্ন একজন নারী চরিত্র খুঁজছিলেন এবং সেখানে প্রিয়াঙ্কার মতো আর কাউকে তুলনা করা যায় না। এরপর নির্মাতা গত ছয় মাস ধরে প্রিয়াঙ্কার সঙ্গে একাধিক মিটিং করেছেন এবং এখন তারা একে অন্যর সঙ্গে কাজ করার জন্য রাজি হয়েছেন।

রাজামৌলির এ সিনেমাটি ২০২৬ সালের শেষ পর্যন্ত শুটিং হবে এবং ২০২৭ সালে একটি বড় থিয়েট্রিকাল রিলিজ হিসেবে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলচ্চিত্রটি ভারত এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টুডিওগুলোসহ আফ্রিকার বনাঞ্চলে শুট করা হবে।

প্রিয়াঙ্কাকে বলিউডে সবশেষ দেখা যায় ২০১৯ সালের সোনালি বোস নির্মিত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায়। ছবিতে তার পাশাপাশি অভিনয় করেন ফারহান আখতার, জাইরা ওয়াসিম, রহিত সারাফসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

বেদনার আকাশ

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১০

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১১

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১২

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৩

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১৪

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

১৫

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বিশাল কাতলা

১৬

মাদকসহ দুই যুবক আটক, বাঁশে ঝুলিয়ে পুলিশে দিলো গ্রামবাসী

১৭

র‌্যাঙ্কিংয়ে পেছাল আর্জেন্টিনা, বিদায় নিলেও সুখবর মিলল ব্রাজিল সমর্থকদের

১৮

সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত

১৯

বন্যাদুর্গতদের চিকিৎসাসেবায় ছাত্রদলের মেডিকেল টিম গঠন

২০
X