তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০২:০৭ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০১:৫১ পিএম
প্রিন্ট সংস্করণ

পপ তারকার চরিত্রে সেলেনা

সেলেনা গোমেজ। ছবি : সংগৃহীত
সেলেনা গোমেজ। ছবি : সংগৃহীত

তিনি মূলত গানের মানুষ। মডেলিংয়েও রয়েছে তার ভালো খ্যাতি। তবে অভিনয় দিয়েও হৃদয় জয় করেছেন তার ভক্তদের। তিনি আর কেউ নন, তিনি হলেন মার্কিন গ্লোবাল তারকা সেলেনা গোমেজ। বলতে গেলে অভিনয় ক্যারিয়ারের সেরা সময়ে আছেন তিনি। সম্প্রতি প্রকাশ পেয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) এর মনোনীতদের তালিকা। এবারের আসরে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্সের ক্রাইম মিউজিক্যাল ছবি ‘এমিলিয়া পেরেজ’। আর এতে ‘জেসি দেল মন্তে’ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন। পেয়েছেন দর্শক প্রশংসাও। এবার তিনি আরও একটি সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। যেটি নির্মাণ হবে মার্কিন আরেক আইকনিক পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের জীবনের ওপর, যা নিয়ে হলিউডভিত্তক একাধিক গণমাধ্যম এরই মধ্যে নিশ্চিত করেছে। এই সিনেমাটি নির্মাণ করবেন ‘উইকড’ সিনেমা খ্যাত নির্মাতা জন মে চু, যা নিয়ে সম্প্রতি বিল বোর্ডের সঙ্গে কথাও বলেছেন তিনি। জন বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ব্রিটনি স্পিয়ার্সের গানের ভক্ত। তাকে নিয়ে কাজ করার স্বপ্ন জাগে ২০২৩ সালে অক্টোবরে, যখন তার জীবনী ‘দ্য ওম্যান ইন মি’ প্রকাশিত হয়, সেটি রীতিমতো ঝড় তোলে। এর পরই আমি সিদ্ধান্ত নিই, এ গল্পের ওপর সিনেমা নির্মাণ করব। কথা অনুযায়ী এরই মধ্যে সিনেমার কাজ শুরু করেছি। এই সিনেমার জন্য আমরা দুটি চরিত্র নির্ধারণ করেছি। যেখানে অভিনয়ের জন্য আমাদের প্রথম পছন্দ আরেক মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ। তার সঙ্গে কথা হচ্ছে, আশা করছি শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।’ গত বছরের ২৪ অক্টোবর প্রকাশিত হয় ব্রিটনির জীবন নিয়ে লেখা বই ‘দ্য ওম্যান ইন মি’। বইটি কেবল যুক্তরাষ্ট্রেই ২৫ লাখের বেশি কপি বিক্রি হয়। বহুল চর্চিত এই বইয়ের স্বত্ব কিনে নিয়েছে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্স। বইটিতে ব্রিটনির তারকা হয়ে ওঠার গল্প যেমন উঠে এসেছে, তেমনি জায়গা পেয়েছে বাবার অভিভাবকত্বে থাকার সময়ে তার মানসিক অবস্থার বয়ানও। সৎভাবে সম্পর্ক, নিজের আত্ম-উপলব্ধি তুলে ধরার জন্যও প্রশংসিত হয়েছেন গায়িকা। জানা গেছে, সিনেমাটিতেও থাকবে এসব প্রসঙ্গ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১০

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১১

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১২

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৩

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৪

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৫

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৮

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

১৯

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

২০
X