তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০২:৩০ পিএম
প্রিন্ট সংস্করণ

আসছে হার্ডির ‘মবল্যান্ড’

আসছে হার্ডির ‘মবল্যান্ড’

ওয়েব সিরিজ ভক্তদের জন্য দারুণ সুখবর নিয়ে এলেন হলিউডের জনপ্রিয় দুই নির্মাতা রোনান বেনেট ও গাই রিচি। সিরিজটির নাম ‘মবল্যান্ড’। এটি ক্রাইম ড্রামা ধাঁচের গল্পে নির্মাণ করা হয়েছে।

সিরিজে পিয়ার্স ব্রসন্যান ‘কনরাড হ্যারিগান’ চরিত্রে অভিনয় করছেন। তিনি একটি গ্যাংস্টার পরিবারের প্রধান। আর তার একান্ত অনুগত চরিত্রে অভিনয় করেছেন হলিউডের জনপ্রিয় অ্যাকশন হিরো টম হার্ডি। তার চরিত্রের নাম ‘হ্যারি দে সুজা’।

এর গল্পে দেখানো হবে লন্ডনের দুটি শক্তিশালী গ্যাংস্টার পরিবারকে। যারা নিজেদের আধিপত্য বিস্তারে সাধারণের অপরাধ করে থাকে। পরিবার দুটির নাম হ্যারিগানস ও স্টিভেনসনস। এরপর ইংল্যান্ড পেরিয়ে একটা সময় এ দুই পরিবার গোটা বিশ্বের অপরাধ সিন্ডিকেটের নিয়ন্ত্রণের জন্য লড়াই শুরু করে। যার ফলে বিশ্বব্যাপী বেড়ে যায় সব ধরনের খুন, সহিংসতা, ধর্ষণসহ নানা ধরনের অপরাধ। এর মধ্যে সিরিজটির ট্রেলার প্যারামাউন্ট প্লাসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। যেখানে টম হার্ডিকে দুর্ধর্ষ এক রূপে দেখা যায়, যা তার ভক্তদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। ‘মবল্যান্ড’ সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাসে ৩০ মার্চ প্রিমিয়ার হবে। পিয়ার্স ব্রসন্যান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন হেলেন মিরেন, প্যাডিক কনসিডাইন, জোয়ন ফ্রগগ্যাট, লারা পালভার, আনসন বুন, জেসমিন জবসন, অ্যালেক্স ফাইন, জিওফ বেল, ড্যানিয়েল বেটস ও এমিলি বারবারের মতো তারকা।

সবশেষ হার্ডিকে দেখা যায় ভেনম ফ্র্যাঞ্চাইজির ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’ সিনেমায়। এটি এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ও শেষ কিস্তি। ভেনম চরিত্রে হার্ডি ছাড়া আরও অভিনয় করেন জুনো টেম্পল, চিওয়েটেল ইজিওফোর ও ক্লার্ক ব্যাকো। বিশ্বব্যাপী এটি ২০২৪ সালের ২৫ অক্টোবর মুক্তি পায়।

এদিকে ‘মবল্যান্ড’ ছাড়া হার্ডির আরও একটি ওয়েব ফিল্ম মুক্তির অপেক্ষায় রয়েছে। নাম ‘হ্যাভোক’। গ্যারেথ ইভান্সের গল্প ও পরিচালনায় অ্যাকশন থ্রিলার চলচ্চিত্রটি এ বছরের ২৫ এপ্রিল নেটফ্লিক্সে প্রকাশ হবে। এটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায় নির্মিত। টম ছাড়া আরও অভিনয় করেছেন ফরেস্ট হুইটেকার, লুইস গুজম্যান ও টিমোথি অলিফ্যান্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১০

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১১

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৩

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৪

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৫

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৬

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৭

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৮

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৯

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

২০
X