তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০২:৩৬ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১১:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

জে-হোপের ‘সুইট ড্রিমস’

জে-হোপের ‘সুইট ড্রিমস’

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের অন্যতম সদস্য জে-হোপ। দলের বাইরেও নিজের একক সংগীত নিয়ে ব্যস্ত আছেন তিনি। ব্যস্ততা আছে কনসার্ট নিয়েও। এরমধ্যেই নিজের ভক্তদের জন্য নতুন একটি একক সংগীত উপহার দিলেন এই তারকা। গানের শিরোনাম ‘সুইট ড্রিমস’।

গানটির ফিচার করেছেন আমেরিকান সংগীতশিল্পী মিগুয়েল। পপ ও জাজা মিউজিকের সংমিশ্রণে গানটির অসাধারণ একটি মিউজিক ভিডিওর মাধ্যমে প্রকাশ কারা হয়েছে। যা ‘হেইব লেবেলস’ ইউটিউব চ্যানেলে এরই মধ্যে ৪০ লাখের বেশি শ্রোতা দেখেছে।

ভিডিওতে দেখো যায় জে ছোট একটি ঘরের শান্ত পরিবেশে গভীর ঘুমে আছেন। এরপর তার ঘুম ভাঙে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন মেঘের ভেলায় ভেসে যাচ্ছেন তিনি। ভিডিওটি নির্মাণ করেছেন জিহন শিন।

গানটি নিয়ে কোরিয়ার এই গ্লোবাল তারকা বলেন, ‘দর্শকের ভালোবাসা পাওয়ার জনই আমি গান করি। কারণ এটি আমার কাছে জীবনের দারুণ এক অর্জন মনে হয়। এরমধ্যেই ‘সুইট ড্রিমস’ সবাইর ভালোবাসা পাওয়া শুরু করেছে। এছাড়া এই গানে আমি জুটি বেঁধেছি এমন একজন মিউজিশিয়ানের সঙ্গে যার গান আমি ছোট বেলা থেকে শুনতাম। তিনি হলেন আমেরিকান সংগীতশিল্পী ও গীতিকার মিগুয়েল। যার অর্জনের ঝুলিতে গ্র্যামির মতো সম্মান রয়েছে। তার সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত।’

সংগীতের বাইরেও জে-হোপের প্রশংসনীয় অনেক কাজ রয়েছে। যার মধ্যে অন্যতম, শিশুদের জন্য নিজের আয়ের বড় একটি অংশ ডোনেট করা। সম্প্রতি ১৮ ফেব্রুয়ারি এই তারকার ৩১তম জন্মদিনে শিশুদের চিকিৎসাসেবা আরও উন্নত করার জন্য ২০০ মিলিয়ন কোরিয়ার ওন দান করেছেন তিনি; বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা। এই অর্থ জে-হোপ দিয়েছেন সিউলের আসান মেডিকেল সেন্টারের শিশু বিভাগে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন এই র্যাপার। এর আগে ২০২২ সালে আসান মেডিকেল সেন্টারকে ১০০ মিলিয়ন ওন দিয়েছিলেন জে-হোপ।

এদিকে এ বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে প্রথম আন্তর্জাতিক ট্যুর শুরু করছেন জে-হোপ, যা শেষ হবে আগামী ১ জুন। ‘হোপ অন দ্য স্টেজ ট্যুর’ নামের এই সংগীত সফরে এশিয়ার বিভিন্ন শহর ছাড়াও উত্তর আমেরিকার বিভিন্ন শহর কনসার্ট করবেন তিনি। এটি তার একক কনসার্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ান স্বামী, প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা

জাহানারা ইমামকে নিয়ে ‘কটূক্তি’ রাকসু নেতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজনের গাছ কেটে নিচ্ছে চোরচক্র, মামলা

কোন কৌশলে ব্রাজিলকে আটকাবে, কঠিন ‘ছক’ জাপানের

যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

সংসদে রফিকুল ইসলাম খান / ‘বাজেটে গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হয়েছে’

অনুদানের তালিকায় নড়াইলের জামায়াত এমপির মেয়ের নাম

সৌদি-মিসরের যৌথ স্যাটেলাইট প্রকল্প, নজরদারির আতঙ্কে ইসরায়েল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

ভারত সফর করতে পারেন ডোনাল্ড ট্রাম্প

১০

ঘরের চালের টিন কেটে হাত-পা বেঁধে প্রবাসীর স্ত্রীকে হত্যা 

১১

ডিবি পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

১২

গত ৪ মাসে ব্যাংক লুটের খবর নেই: সংসদে পার্থ

১৩

রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ইউক্রেনের হামলা 

১৪

রোববার ক্যাম্পেইন শুরু / ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল কারা পাবে, কারা পাবে না

১৫

ইরানের শেষ মুহূর্তের ‘গোল’ কেন বাতিল, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

১৬

‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’—সংসদে স্পিকার

১৭

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮

১৮

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র সদস্য নিহত

১৯

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে

২০
X