তারাবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১২:১২ পিএম
প্রিন্ট সংস্করণ

জিমিনের ‘মিউজ’ অ্যালবাম গড়ল ইতিহাস

জিমিনের ‘মিউজ’ অ্যালবাম গড়ল ইতিহাস

বিটিএসের জনপ্রিয় সদস্য জিমিন আবারও প্রমাণ করলেন তার গানের শক্তি ও জনপ্রিয়তা। তার দ্বিতীয় মিনি অ্যালবাম ‘মিউজ’ স্পোটিফাই উইকলি টপ অ্যালবামস ইউএসএ চার্টে একক কেপপ শিল্পীদের মধ্যে প্রথমবারের মতো অসাধারণ এক সাফল্য অর্জন করেছে। অ্যালবাম ‘মিউজ’ টানা ৪০ সপ্তাহ চার্টে অবস্থান করে এক নজির স্থাপন করেছে। এ অ্যালবামটিতে রয়েছে রিবার্থ (ইন্ট্রো), ইন্টারলুড: শো টাইম, স্মারালডো গার্ডেন মার্চিং ব্যান্ড (যেখানে র্যাপার লোকো ছিলেন), স্লো ড্যান্স, বি মাইন, হু এবং ক্লোজার দ্যান দিস শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাওয়া একাধিক গান।

সাম্প্রতিককালে এক সাক্ষাৎকারে জিমিন জানান, মহামারির সময় নিজের অস্তিত্ব নিয়ে সংকটে ছিলেন। সে দুঃসময়ই তাকে এককভাবে গান করার প্রেরণা দেয়। তিনি বলেন, আমি এটা অন্যদের কিছু বলার জন্য না, বরং নিজের জন্যই করেছি। দেড় বছরের মহামারির পর ভাবছিলাম, আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছি। তখন অন্য সদস্যরা বলল, তুমি কেন এটা গান হিসেবে প্রকাশ করো না? তখনই সিদ্ধান্ত নিই—আমার কথা আমার গানেই বলা উচিত। জিমিন আরও বলেন, আমি কিছু না করলে অস্থির হয়ে যাই। ভাবি, এভাবে কি দিনটা শেষ করে দিলাম? তবে এখন একটু পরিবর্তন এসেছে, কিন্তু মাঝেমধ্যেই ভাবি আমি ওই সময়গুলোতে কী করছিলাম? বর্তমানে জিমিন দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করছেন। তিনি ২২ নভেম্বর ২০২৩-এ আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীতে যোগ দেন এবং ১২ ডিসেম্বর ২০২৩ থেকে সক্রিয় দায়িত্ব পালন শুরু করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১০

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১১

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১২

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১৩

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১৪

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১৫

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১৬

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১৭

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

১৮

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১৯

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

২০
X