তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ০৮:২৭ এএম
প্রিন্ট সংস্করণ

বিজ্ঞাপনে জয়া-রাফী মেহজাবীন

বিজ্ঞাপনে জয়া-রাফী মেহজাবীন। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপনে জয়া-রাফী মেহজাবীন। ছবি: সংগৃহীত

বিখ্যাত বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের বিকশিত বৈশ্বিক ব্র্যান্ড লাক্সের একটি নতুন বিজ্ঞাপনে এবার একসঙ্গে দেখা যাবে দেশের বিনোদন অঙ্গনের তিন জনপ্রিয় মুখকে। তারা হলেন—অভিনেত্রী জয়া আহসান ও মেহজাবীন চৌধুরী এবং নির্মাতা রায়হান রাফী। বিজ্ঞাপনটির শুটিং গতকাল রোববার রাজধানীর নিকেতনে সম্পন্ন হয়েছে।

এটি লাক্সের একটি ক্যাম্পেইন বিজ্ঞাপন। এ ক্যাম্পেইনের আওতায় নির্মিত হয়েছে মোট আটটি ছোট ছোট ভিডিও বিজ্ঞাপন, যেগুলো রিলস আকারে প্রচারিত হবে। এর মধ্যে জয়া, রাফী ও মেহজাবীন—প্রতিজনকে দেখা যাবে আলাদা আলাদা দুটি করে রিলে। বাকি দুটি রিলে দেখা যাবে তিনজনকে একসঙ্গে। নতুন এ বিজ্ঞাপনটি প্রযোজনা করেছে ‘পিন হুইল ফিল্ম’ নামের একটি প্রতিষ্ঠান এবং এটি নির্মাণ করেছেন দেশের একজন তরুণ পরিচালক। এক দিনেই হয়েছে এর শুটিং।

তবে এদিন নিকেতনে শুধু রায়হান রাফী ও মেহজাবীন চৌধুরীর শুটিং হয়। কারণ অভিনেত্রী জয়া আহসানের অংশটি ঈদের আগেই শুট করা হয়। বর্তমানে এই অভিনেত্রী তার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’-এর জন্য কলকাতায় আছেন। এটি পরিচালনা করছেন কৌশিক গাঙ্গুলী। এ ছাড়া আগামী ১৮ জুলাই ভারতে মুক্তি পাবে তার ‘ডিয়ার মা’ সিনেমাটি।

যেটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। অন্যদিকে এবারের ঈদে মেহজাবীনের কোনো কাজ মুক্তি না পেলেও বড় পর্দায় দেখা গেছে জয়া আহসানকে। তানিম নূরের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমাটি এরই মধ্যে দর্শকমহলে ব্যাপক প্রশংসা পেয়েছে। এ ছাড়া রায়হান রাফীর পরিচালনায় ‘তাণ্ডব’ সিনেমায় সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে জয়াকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X