তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৮:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

ভিনদেশে ববিতার ব্যস্ততা...

ভিনদেশে ববিতার ব্যস্ততা...

উপমহাদেশের প্রখ্যাত নায়িকা ববিতা দীর্ঘদিন নতুন কোনো সিনেমাতে অভিনয় করছেন না। কিন্তু তারপরও ববিতাকে ঘিরে প্রতিনিয়ত তার ভক্ত দর্শকের রয়েছে প্রবল আগ্রহ, তিনি কখন কোথায় কী করছেন। কিছুদিন আগে ববিতার একমাত্র ছেলে অনিক দেশে এসেছিলেন। মায়ের সঙ্গে দেশের মাটিতে সময় কাটিয়ে মাকে নিয়েই কানাডায় চলে যান তিনি।

কানাডার টরেন্টোর কিচেনারিতেই থাকেন অনিক। সেখানে অনিক নিজেই বাড়ি কিনেছেন। সেই বাড়িতেই মা ও ছেলের সময় কাটে। চাকরির সময়ের ব্যস্ততা ছাড়া অনিক বাকি সময়টুকু মায়ের সঙ্গেই কাটান।

ববিতা জানান, কানাডায় পৌঁছে তিনি তার মতো করেই ব্যস্ত হয়ে উঠেছেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়ে যান।

কানাডায় নিজের ব্যস্ততা নিয়ে ববিতা বলেন, ‘মাত্র কয়েকদিন হলো কানাডায় এসেছি। এখনো ঠিকঠাক মতো ঘুম হচ্ছে না। তবে ঠিক হয়ে যাবে শিগগিরই। এখানে এসে যে, আমি একদম অবসর সময় কাটাই—এমনটা নয়। এখানে এসেও আমি ব্যস্ত থাকি। কারণ আমার কাছে মনে হয় ব্যস্ততাই সুস্থতা। আর সুস্থতাই হচ্ছে আল্লাহর অশেষ নেয়ামত। অনিক ঢাকা গিয়েছিল বেড়াতে, এর পর মা ও ছেলে একসঙ্গে টরেন্টোতে চলে এলাম। এখানে অনিকের নিজের বাড়ি আছে, ছেলের বাড়িতে মা থাকে, তাতে তার মনে যে কী আনন্দ আর ভালোলাগা এটা আসলেই ভাষায় প্রকাশের নয়। অনিকের বাড়িতেও আমাকে ব্যস্ত সময়ই কাটাতে হয়। তার জন্য তারই পছন্দের মজার মজার খাবার রান্না করি, একসঙ্গে মা ও ছেলে মাঝে মাঝে বিভিন্ন দেশের মুভি দেখি, গল্প করি। বেশ সুন্দর সময় কাটে আমাদের। এবার অনিকের প্ল্যান আছে, একটা দেশে আমাকে নিয়ে ঘুরতে যাবে। এরপর আমি আমেরিকা যাব আমার ভাইদের কাছে। সেখানে মেডিকেল চেকআপ শেষে আবারও কানাডায় ফিরে আসব। এরপর সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ আগামী নভেম্বরে দেশে ফিরব।’

নতুন কোনো সিনেমায় অভিনয় করবেন কি না—এমন প্রশ্নের জবাবে ববিতা বলেন, ‘আমি কিন্তু আগেও বলেছি, এখনো বলছি, আমি অভিনয় থেকে অবসর নেইনি। নিশ্চয়ই গল্প এবং চরিত্র আমার ভালোলাগলে অবশ্যই অভিনয় করব। কিন্তু বহু বছর হয়ে গেল মনের মতো গল্পতো আমার কাছে আসছে না।’

ববিতাকে সর্বশেষ নারগিস আক্তারের ‘পুত্রএখন পয়সা ওয়ালা’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X