তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

কালীপূজায় আসছে কোয়েলের ‘স্বার্থপর’

কালীপূজায় আসছে কোয়েলের ‘স্বার্থপর’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। এবারের দুর্গাপূজায় তার কোনো সিনেমা মুক্তি না পেলেও, উৎসবের আমেজেই জানিয়ে দিলেন নতুন চমক—আসছে তার পরবর্তী ছবি ‘স্বার্থপর’। আগামী ২০ অক্টোবর কালীপূজায় মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশিত হয়েছে এর মোশন পোস্টার, যা এরই মধ্যে দর্শকমহলে সাড়া ফেলেছে।

পোস্টারটি শেয়ার করে ভক্তদের উদ্দেশে কোয়েল ক্যাপশনে লিখেছেন—‘রক্ত মানেই কি আপন?’ এই সংলাপেই যেন ইঙ্গিত মিলেছে ছবির মূল গল্পের। রক্তের সম্পর্ক নয়, বরং হৃদয়ের টানই কখনো কখনো হয়ে ওঠে আসল বন্ধন—এমন এক আবেগঘন কাহিনি নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

পোস্টারে দেখা যাচ্ছে, কোয়েলের দাদার ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক সেন। ভাইবোনের সম্পর্ক, পারিবারিক টানাপোড়েন ও এক আইনি লড়াইয়ের ঘটনাই গড়ে তুলেছে গল্পের মূলে থাকা নাটকীয়তা।

‘স্বার্থপর’-এ আরও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রঞ্জিত মল্লিক, অনির্বাণ চক্রবর্তী ও ইন্দ্রজিৎ চক্রবর্তী। জানা গেছে, রঞ্জিত মল্লিককে দেখা যাবে একজন কনসালট্যান্টের ভূমিকায়।

এর আগে শিবু-নন্দিতার নির্দেশনায় বাবা-মেয়ে জুটিকে দর্শক দেখেছেন ‘রক্তবীজ’-এ। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকছে। সম্প্রতি আরও একটি পোস্টার শেয়ার করে কোয়েল লিখেছেন—“শিগগির আসছে ‘স্বার্থপর’। এ সিনেমাটি আমার হৃদয়ের অত্যন্ত কাছের।”

এরই মধ্যে শুরু হয়েছে সিনেমার প্রচারণা কার্যক্রম, আর ভক্তরা অপেক্ষায় রয়েছেন কালীপূজার পর্দায় কোয়েলের নতুন রূপ দেখার।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X