কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লিতে আফগানমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক নিষিদ্ধ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারত সফর করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তার সফর ঘিরে ভারত-আফগান সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছানোর আশা করা হচ্ছে। কিন্তু যৌথ সংবাদ সম্মেলনেই বাধে বিপত্তি। দুই দেশের কর্মকর্তারা পরস্পরবিরোধিতায় জড়িয়ে পড়েন।

মতবিরোধের কেন্দ্রে নারী। আফগানিস্তানের মতো ভারতেও নারীদের কোণঠাসা করার নীতিতে অটল ছিলেন আমির খান মুত্তাকি। সংবাদ সম্মেলনে ভারতের পক্ষে থেকে নারী সাংবাদিকদের রাখার অনুরোধ করা হয়েছিল। কিন্তু আফগান কর্মকর্তারা এতে রাজি হননি। শেষমেশ আফগানিস্তানই প্রাধান্য পায়। সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিককে রাখা হয়নি। শুক্রবার (১০ অক্টোবর) নয়াদিল্লিতে আফগান দূতাবাসে সংবাদ সম্মেলন করেন তিনি। খবর দ্য হিন্দুর।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর সম্মেলনটি হয়। ওই সময় মন্ত্রীরা তাদের বৈঠকের বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ভারতের সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনে আমন্ত্রণের দায়িত্ব ছিল মুত্তাকির সঙ্গে থাকা তার আফগান কর্মকর্তারা। তারাই সিদ্ধান্ত নিয়েছেন কে থাকবে আর কে থাকবে না।

এদিকে ভারতীয় সাংবাদিক ও কংগ্রেসের নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসছেন। তারা বিষয়টিকে নারী অবমাননা হিসেবে দেখছেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী তার ক্ষোভের কথা এক্সে পোস্ট করেন। তিনি এ বিষয়ে নরেন্দ্র মোদির কাছে ব্যাখ্যা দাবি করেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১০

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১১

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১২

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৩

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১৪

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১৫

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১৬

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৭

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৮

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৯

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

২০
X