বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইমা অ্যাওয়ার্ডে ‘নিশি’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ‘নিশি’ প্রথমবারের মতো জায়গা করে নিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৩৫তম অ্যানভায়ারমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (ইমা) অ্যাওয়ার্ডে। ছবিটি বিশ্বের সেরা ৩টি স্টুডেন্ট ফিল্মের মধ্যে অন্যতম হিসেবে নির্বাচিত হয়েছে।

ছবির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গোলাম রাব্বানী। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেস্কো ঢাকার সহযোগিতায় নির্মিত এ ছবিতে দেখা যাবে একজন চা শ্রমিকের কন্যা নিশির জীবনসংগ্রামের গল্প। পানি সংকটের কারণে পড়ালেখা বন্ধ হয়ে যাওয়া নিশিকে তার বাড়িতে টিউবওয়েল দেওয়ার নাম করে কাঠ ব্যবসায়ী লালচাঁন বিয়ে করতে চায়।

ছবিটির চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ড কাজ সম্পন্ন হয়েছে পোল্যান্ডের লড ফিল্ম স্কুলে, যেখানে বাংলাদেশের প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রের পোস্ট-প্রোডাকশন করা হয়েছে। শুটিং হয়েছে সিলেটের চা বাগানে, অভিনয় করেছেন স্থানীয় চা শ্রমিকরা।

রেডফোর্ড স্টুডিও সেন্টার, লস অ্যাঞ্জেলেসে ১১ অক্টোবর অনুষ্ঠিত প্রদর্শনীর মাধ্যমে ‘নিশি’ আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরা হবে। গোলাম রাব্বানী জানিয়েছেন, ছবিটি বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করছে এবং শিগগিরই বাংলাদেশে প্রদর্শনেরও ব্যবস্থা করা হবে।

এর আগে তার পরিচালিত ‘ছুরত’ ও ‘আনটাং’ ছবিগুলোও ভেনিস, বুদাপেস্ট ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মাননা অর্জন করেছে। ‘নিশি’ বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের নতুন দিগন্ত উন্মোচন করেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X