তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

ঢাকায় ‘শাম-ই-নুসরাত’ কাওয়ালি কনসার্ট

শাম-ই-নুসরাত । ছবি : সংগৃহীত
শাম-ই-নুসরাত । ছবি : সংগৃহীত

উপমহাদেশের কিংবদন্তি কাওয়াল শিল্পী নুসরাত ফতেহ আলি খানের জন্মবার্ষিকী ছিল ১৩ অক্টোবর। তাকে শ্রদ্ধা জানাতে আসছে ২৫ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ কাওয়ালি ও সুফি কনসার্ট ‘শাম-ই-নুসরাত’। আয়োজনটি যৌথভাবে করছে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস এবং কারার-দ্য সুফি ব্যান্ড।

আয়োজকদের থেকে জানা যায়, আগামী ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে হবে এ বিশেষ কনসার্ট। এ আয়োজনের মূল উদ্দেশ্য নুসরাত ফতেহ আলি খানের অসাধারণ সংগীত জীবন ও তার আধ্যাত্মিক সুরের প্রতি শ্রদ্ধা জানানো। তাকে স্মরণ করে এ কনসার্টে পরিবেশিত হবে সুফি ঘরানার কাওয়ালি ও আধ্যাত্মিক সংগীত।

অনুষ্ঠানে পারফর্ম করবে–দ্য সুফি ব্যান্ড। তারা নুসরাত ফতেহ আলি খানের বিখ্যাত কাওয়ালিগুলো নতুন ঢঙে পরিবেশন করবে। পাশাপাশি থাকবে সুফি নৃত্য পরিবেশনা, যা আয়োজনটিকে আরও বর্ণিল করে তুলবে বলে আশাবাদী আয়োজকরা।

আয়োজকদের ধারণা, ‘শাম-ই-নুসরাত’ শুধু একটি কনসার্ট নয়—এটি হবে নুসরাত ফতেহ আলি খানের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন এবং তার সংগীতধারাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস।

কনসার্টে প্রবেশের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি টিকিট ১ হাজার টাকা। টিকিট পাওয়া যাচ্ছে টিকিটো বাংলাদেশ ওয়েবসাইটে।

কালজয়ী অসংখ্য গানের স্রষ্টা এই পাকিস্তানি কিংবদন্তি ১৯৯৭ সালের ১৬ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান। ১৯৪৮ সালে পাকিস্তানের ফয়সালাবাদে জন্মগ্রহণ করা নুসরাত ফতেহ আলি খান উপমহাদেশের সুফি সংগীতে এনে দিয়েছিলেন নতুন মাত্রা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X