তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০২:৩৮ পিএম
প্রিন্ট সংস্করণ

ছোট পর্দায় জয়ার ‘নকশী কাঁথার জমিন’

ছোট পর্দায় জয়ার ‘নকশী কাঁথার জমিন’। ছবি: সংগৃহীত
ছোট পর্দায় জয়ার ‘নকশী কাঁথার জমিন’। ছবি: সংগৃহীত

প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক বহুল আলোচিত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। রোববার থেকে সিনেমাটি ডিজিটাল প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রচার হচ্ছে। সম্প্রতি আইস্ক্রিন তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে ছবিটির ট্রেলার।

প্রায় দুই মিনিট দৈর্ঘ্যের ট্রেলারে ধরা পড়েছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বোনা এক মানবিক গল্পের আবহ—যেখানে রয়েছে প্রেম, বেদনা, আত্মত্যাগ ও মুক্তির চেতনা। আকরাম খান পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের বিখ্যাত গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উত্তাল সময়ের পটভূমিতে নির্মিত এ সিনেমায় যুদ্ধের ভয়াবহতা, নারীর বেদনাভরা সংগ্রাম এবং মানবতার পুনর্জাগরণের গল্প ফুটে উঠেছে। চলচ্চিত্রটিতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। দুই ভাইয়ের ভূমিকায় দেখা যাবে ইরেশ যাকের ও রওনক হাসানকে।

পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি। প্রত্যেকেই নিজেদের চরিত্রে গভীর সংবেদনশীলতা ও বাস্তবতার ছাপ রাখার চেষ্টা করেছেন। প্রেক্ষাগৃহে মুক্তির পর ছবিটি পেয়েছিল দর্শক ও সমালোচকের প্রশংসা। এবার ওটিটি মুক্তির মধ্য দিয়ে আরও বৃহত্তর দর্শকমহলে পৌঁছানোর অপেক্ষায় এ সিনেমা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X