বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

হলুদিয়া জয়া!

জয়া আহসান । ছবি : সংগৃহীত
জয়া আহসান । ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও প্রমাণ করলেন, সময় যতই বদলাক, তার সৌন্দর্যের জাদু থাকবে অমলিন।

রোববার (১৯ অক্টোবর) সকালে প্রকাশিত রঙিন শাড়ির নতুন ছবিগুলোতে যেন ফুটে উঠেছে এক স্বর্গীয় আভা। রুচিশীল ফ্যাশন আর ক্ল্যাসিক সৌন্দর্যের নিখুঁত মেলবন্ধন। ভক্তদের চোখ সরছে না অভিনেত্রীর নতুন অবতার থেকে। জয়ার নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে প্রকাশিত সেই ছবিতে দেখা যায়, হলুদ রাঙা শাড়িতে অভিনেত্রী; সঙ্গে কালো মিশ্র রঙের ছাপার মিশ্রণ। কখনো হাস্যোজ্জ্বল, কখনো বা শান্ত অভিব্যক্তিতে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, জয়া যতবার নিজেকে মেলে ধরেন, ততবারই ভক্তদের নজর কাড়েন। এক ভক্ত তো রীতিমতো সৃষ্টিকর্তার প্রশংসা করে ফেললেন নন্দিত এই অভিনেত্রীর রূপের দ্যুতি দেখে তার মন্তব্য, ‘সৃষ্টিকর্তা আপনাকে যত্নে বানিয়েছেন।’ কেউ আবার লিখেছেন, ‘রঙিন শাড়িতে রূপের মায়া’, কেউ আবার ভালোবাসার ইমোজিতে জানিয়েছেন মুগ্ধতা।

তবে জয়ার শাড়িপ্রেম নতুন নয়। সদ্যই কৃষ্ণচূড়ার আবহে কারুকাজ করা ড্রাই ব্লু রঙের শাড়িতে নিজেকে মেলে ধরেন। এর কিছুদিন আগে ফুলের বাগানে রঙিন শাড়িতে ধরা দিয়ে ভক্তদের তাক লাগিয়ে দেন। তবে, ওয়েস্টার্ন পোশাক হোক বা ক্যাজুয়াল লুক; সব ক্ষেত্রেই নিজের স্বকীয়তা বজায় রেখেছেন এই অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১০

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১১

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১২

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৩

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৪

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৬

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৭

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৮

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৯

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

২০
X