তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

ওমরাহ পালনে সৌদি আরবে পপি

পপি I ছবি: সংগৃহিত
পপি I ছবি: সংগৃহিত

দীর্ঘদিন আড়ালে থাকার পর আবারও খবরে এলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। করোনার সময় থেকে দূরে ছিলেন মিডিয়া ও প্রেক্ষাগৃহের আলোচনার কেন্দ্র থেকে। তবে ব্যক্তিজীবনে এসেছে নতুন অধ্যায়—চলতি বছরের ফেব্রুয়ারিতে পপি জানান, তিনি ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন। তাদের সংসারে জন্ম নিয়েছে এক পুত্রসন্তান, নাম আয়াত। বর্তমানে পপি পুরোপুরি পরিবার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সম্প্রতি পপি পরিবারসহ ওমরাহ পালনে সৌদি আরব গেছেন। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

যাওয়া নিয়ে পপি বলেন, ‘আমরা পুরো পরিবার ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছি। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।’

এদিকে গত শুক্রবার দেশের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পপির নতুন সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। প্রায় ছয় বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেল তার অভিনীত কোনো ছবি। তবে সিনেমার প্রচারণায় কোথাও দেখা যায়নি এ অভিনেত্রীকে। এর আগে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত শেষ ছবি ‘দ্য ডিরেক্টর’।

সাদেক সিদ্দিকীর পরিচালনায় নির্মিত এ সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সাদিকা পারভিন পপি ও আমিন খান। বিভিন্ন চরিত্রে আরও আছেন শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, রিপা, হেলাল খান, রেবেকা, আমির সিরজী, সাগর সিদ্দিকীসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X