তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১০:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

বিরতির পর প্রেক্ষাগৃহে পপি

চিত্রনায়িকা পপি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা পপি। ছবি : সংগৃহীত

নানা বাধাবিপত্তি পেরিয়ে, কয়েক দফা মুক্তি পিছিয়ে, অবশেষে প্রেক্ষাগৃহে এসেছে চিত্রনায়িকা পপি অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। গত শুক্রবার থেকে দেশজুড়ে ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি। সিনেমাটি নিয়ে পরিচালক সাদেক সিদ্দিকী জানান, এর গল্প দর্শকদের হতাশ করবে না। তাই ঈদ ছাড়া এতটি প্রেক্ষাগৃহে এটি মুক্তি পেয়েছে।

তিনি আরও জানান, এর আগে একাধিকবার মুক্তির পরিকল্পনা করা হলেও নানা কারণে তা সম্ভব হয়নি।

এদিকে, সিনেমাটির কাজ শেষ হওয়ার পরই পপি আড়ালে চলে যান। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তার সন্ধান মিললেও, তিনি আর অভিনয়ে ফিরবেন না বলে জানিয়েছেন।

পপি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন আমিন খান, শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, রিপা, হেলাল খান, রেবেকা, আমির সিরাজী, সাগর সিদ্দিকী প্রমুখ।

দেশজুড়ে মুক্তি পাওয়া হলের তালিকা—লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), আজাদ সিনেমা (ঢাকা), আনন্দ সিনেমা (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা ক্যান্টনমেন্ট), বিজিবি অডিটোরিয়াম (ঢাকা), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি, উত্তরা), নিউ গুলশান (জিঞ্জিরা), গ্র্যান্ড রিভারভিউ (রাজশাহী), সেনা অডিটোরিয়াম (সাভার), শাপলা টকিজ (রংপুর), ছায়াবানী (ময়মনসিংহ), নন্দিতা সিনেমা (সিলেট), বর্ষা সিনেমা (জয়দেবপুর), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), রাজতীলক (রাজশাহী), সোনিয়া (বগুড়া), স্বপ্নীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), রাজ সিনেমা (কুলিয়ারচর), অভিরুচি (বরিশাল), মডার্ন (দিনাজপুর), নবীন (মানিকগঞ্জ), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), তামান্না (সৈয়দপুর), মমতা (মাধবদী), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল) এবং মাধবী (মধুপুর)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১০

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১১

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১২

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৩

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৫

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৬

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৭

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৮

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৯

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

২০
X