ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০২:৪০ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম
প্রিন্ট সংস্করণ

ফুলপুরে ‘মুজিব’ সিনেমার প্রদর্শনী

‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের পোস্টার। ছবি : সংগৃহীত
‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের পোস্টার। ছবি : সংগৃহীত

সদ্য মুক্তিপ্রাপ্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির পৃষ্ঠপোষকতায় গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলার বওলা ডিগ্রি কলেজের হলরুমে সর্বসাধারণের জন্য এ উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা।

উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যক্তি উদ্যোগে বিনামূল্যে এ সিনেমার উন্মুক্ত প্রদর্শনী উপজেলা পর্যায়ে ফুলপুরে এই প্রথম। এদিকে বিনা টিকিটে সিনেমাটি দেখে এর ভূয়সী প্রশংসা করেছেন দর্শক ও অতিথিরা। তারা বলেন এ এলাকায় সিনেমা হল নেই, জেলা সদরে গিয়ে সিনেমা দেখতে হতো। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জননেতা শরীফ আহমেদ এমপি বিনামূল্যে এমন আয়োজন করায় দর্শকরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উন্মুক্ত প্রদর্শনীর উদ্বোধন করেন ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।

উদ্বোধনী বক্তব্য তিনি বলেন চলচ্চিত্র দেখানোর মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ও কর্মকে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম ব্যতিক্রমী উদ্যোগ এটি। তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারত সরকারের যৌথ অর্থায়নে নির্মিত এ সিনেমার মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনাদর্শ, রাজনীতি ও সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X