শিবলী আহমেদ
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০২:৩৮ এএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১২:৩৩ পিএম
প্রিন্ট সংস্করণ

সৌদের সঙ্গে নীলাঞ্জনার প্রেমের গুঞ্জন (ভিডিও)

পরিচালক বদরুল আনাম সৌদ ও নীলাঞ্জনা নীলা। ছবি : সংগৃহীত
পরিচালক বদরুল আনাম সৌদ ও নীলাঞ্জনা নীলা। ছবি : সংগৃহীত

পরিচালক বদরুল আনাম সৌদের সিনেমা ‘গহীন বালুচর’ দিয়ে বড় পর্দায় অভিষেক নীলাঞ্জনা নীলার। এর সাত বছর পর একই নির্মাতার ‘শ্যামাকাব্য’ চলচ্চিত্রের মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন এ অভিনেত্রী। কিন্তু এর মধ্যেই খবর চাউর হয়েছে, পরিচালক সৌদের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। গোপনে জমে উঠেছে তাদের রসায়ন।

সৌদের পরিচালনায় কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন নীলা। বললেন, তার সঙ্গে বড় পর্দায় আগেও কাজ করেছি। তার পুরো টিমের সঙ্গেই আমার পারিবারিক একটা সম্পর্ক। ডিরেক্টর হিসেবে তাকে আমার খুবই ভালো লাগে। তিনি খুব ভালো করে বোঝান।

সৌদের সঙ্গে তার প্রেম চলছে কি না, কালবেলার এমন প্রশ্নের জবাবে নীলা বলেন, আমি তো এটা কখনোই শুনিনি। এটা কোথা থেকে এলো! এটা পুরোই ফালতু একটি কথা।

প্রেমের গুঞ্জনের পুরো বিষয়টিই উড়িয়ে দেন এ অভিনেত্রী। নীলা আরও বলেন, এটাকে পুরোই হাস্যকর লাগল আমার কাছে। আমি জানি না এটা কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে, কীভাবে ছড়াচ্ছে। এটা জাস্ট একটা ফালতু কথা। কেন এ ধরনের কথা উঠল আমি নিজেও জানি না। এটা কীভাবে সম্ভব! আগামী ৩ মে প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত নীলাঞ্জনা নীলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১০

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১১

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১২

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৩

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৪

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৬

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৮

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৯

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

২০
X