বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৪ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রাহিতুল ইসলামের থ্রিলার ‘হ্যাকার হিমেল’ কেন পড়বেন?

লেখক রাহিতুল ইসলাম ও তার বইয়ের প্রচ্ছদ।
লেখক রাহিতুল ইসলাম ও তার বইয়ের প্রচ্ছদ।

এথিক্যাল হ্যাকার হিমেল। হ্যাকিং করেন ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের স্বার্থে। সাইবার জগতে বাংলাদেশের মানুষ যাতে নিরাপদ থাকে, পর্দার আড়াল থেকে তারই নিশ্চয়তা দিতে দিন-রাত এক করে ফেলেন হিমেল। আর সাইবার অপরাধীদের ওপর ঝাঁপিয়ে পড়েন, তাদের ঠেকানোর চেষ্টা করেন ভার্চুয়াল দুনিয়ায়।

জনপ্রিয় লেখক ও তথ্যপ্রযুক্তি সাংবাদিক রাহিতুল ইসলামের কলমে এবার উঠে এসেছে হ্যাকার হিমেলের গল্প। শ্বাসরুদ্ধকর সাইবার হামলা, পাল্টা হামলায় পাঠক হিমেলের সঙ্গে নিতে পারবেন লোমহর্ষক ভার্চুয়াল অভিজ্ঞতা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে লেখক রাহিতুল ইসলামের ‘হ্যাকার হিমেল’ প্রকাশের জন্য জ্ঞানকোষ প্রকাশনীর সঙ্গে একটি চুক্তি সম্পাদিত হয়।

চুক্তি সই করার সময় উপস্থিত ছিলেন লেখক রাহিতুল ইসলাম, জ্ঞানকোষ প্রকাশনীর প্রকাশক শাহীদ হাসান তরফদার, প্রধান নির্বাহী আব্দুল ওয়াসি তরফদার প্রমুখ।

চুক্তিপত্রে সই করার পর আব্দুল ওয়াসি তরফদার বলেন, প্রযুক্তি ও ডিজিটাল বাংলাদেশকে নিয়ে একটা লম্বা সময় ধরে লিখে চলেছেন রাহিতুল ইসলাম। একটু ভিন্ন আঙ্গিকে, গল্পের মাধ্যমে তিনি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন প্রযুক্তির ছোঁয়ায় বদলে যেতে থাকা বাংলাদেশের কথা। তার লেখার সাথে যুক্ত থাকতে পেরে আমরা আনন্দিত। বইটি আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে। তবে প্রি-অর্ডার নিয়ে ১ অক্টোবর থেকে বইটি হাতে পাবেন পাঠক।

রাহিতুল ইসলাম বলেন, ‘হ্যাকার হিমেল’ শিরোনামের বইটি মূলত একটি থ্রিলার। এর প্রধান চরিত্র হিমেল একজন হোয়াইট হ্যাট হ্যাকার। রাহিতুলের উপন্যাস অবলম্বনে নির্মাণ হয়েছে বেশকিছু নাটক ও টেলিফিল্ম। এরমধ্যে ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’ জনপ্রিয় একটি শর্ট-ফিল্ম। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা। এ উপন্যাস থেকেই বাংলাদেশের সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার স্বীকৃতি পেয়েছে। ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে টেলিফিল্ম ‘চরের মাস্টার’। এতে অভিনয় করেছেন খায়রুল বাশার ও সাফা কবির। উপন্যাসটির মতো টেলিফিল্মটিও ভীষণ প্রশংসা কুড়িয়েছিল দর্শকমহলে।

রাহিতুলের লেখা ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া?’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘ফ্রিল্যান্সার নাদিয়া’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নারীর ক্ষমতায়নের ওপর নির্মিত এ টেলিফিল্মের একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

উল্লেখ্য, গল্পটা প্রেমের হোক কিংবা বিচ্ছেদের; সাফল্যের হোক কিংবা প্রতিকূলতার রাহিতুল ইসলামের লেখায় বরাবরই বিশেষভাবে ফুটে ওঠে দেশের তথ্যপ্রযুক্তি খাতের ভিন্ন ভিন্ন দিকের রাহিতুল ইসলামের লেখার উপজীব্য কখনো চরের শিক্ষক, কখনো কল সেন্টার কর্মী, কখনো ফ্রিল্যান্সিং, আবার কখনো টেলিমেডিসিন সেবা বা ই-কমার্স খাত। বিষয় নির্বাচনে এভাবেই স্বতন্ত্র্য বজায় রেখে চলেছেন রাহিতুল ইসলাম। এ পর্যন্ত তার প্রায় ১৫টি বই প্রকাশিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X