কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রাহিতুল ইসলামের ‘সুখবর বাংলাদেশ’ আসছে…

নতুন বইয়ের মোড়ক। ছবি : সংগৃহীত
নতুন বইয়ের মোড়ক। ছবি : সংগৃহীত

বাংলাদেশে তথ্যপ্রযুক্তির প্রসার ও সরকারি-বেসরকারি নানা উদ্যোগে প্রযুক্তি খাতে তরুণদের আগ্রহ বাড়ছে। কেউ উদ্যোক্তা হয়েছেন, কেউ করছেন ফ্রিল্যান্সিং। নতুন নতুন উদ্যোগ নিয়ে ঝাঁপিয়ে পড়ছে দেশের তরুণসমাজ। সারা দেশ ঘুরে এমন অনেক উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার তরুণ-তরুণীর গল্পগাথা তুলে এনেছেন লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম। এক মলাটে এই সুখবরগুলোর শিরোনাম ‘সুখবর বাংলাদেশ’। বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।

বইটি সম্পর্কে লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘পেশাগত কারণে দেশের বিভিন্ন জেলা-উপজেলা ও গ্রামে ঘুরে বেড়াতে হয় আমাকে। এসব জায়গা থেকে সুখবর খুঁজে আনি, অনুপ্রেরণার গল্প আনি পাঠকের জন্য। অস্বীকার করব না, এই গল্পগুলো আমাকেও অনুপ্রাণিত করে। এই সব গল্প থেকে নির্বাচিত কিছু মানুষের গল্প উঠে এসেছে ‘সুখবর বাংলাদেশ’ বইয়ে। আসলে এই সুখবরগুলো কেবল একেকটি গল্প নয়—এগুলো প্রত্যেক পাঠকের জন্য অনুপ্রেরণার আলো। এদের জীবন দেখে অন্যরা সাহস পাবেন।’

‘সুখবর বাংলাদেশ’ বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। মুদ্রিত মূল্য ৩৫০ টাকা। বর্তমানে বইটির প্রি-অর্ডার চলছে। অনলাইনে অর্ডার করা যাবে prothoma.com-এর ওয়েবসাইটে। ঘরে বসে বইটি পেতে ক্লিক করুন : https://www.prothoma.com/product/49218/sukhobor-bangladesh লিংকে। এ ছাড়া সরাসরি কল করতে পারেন ০১৭৩০ ০০০ ৬৪৮ নম্বরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X