কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিনের জন্য আসেনি, অর্পিত কাজগুলো দ্রুত করতে হবে

ড. সালেহ উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
ড. সালেহ উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিনের জন্য আসেনি। তাই অর্পিত কাজগুলো দ্রুত করতে হবে।

শনিবার (১০ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, এই ক্রান্তিলগ্নে ছাত্র-জনতা সবার পক্ষ থেকে আমাদের ওপর একটি দায়িত্ব অর্পণ করেছে। এখন খুব কঠিন সময়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা শুধু রাস্তাঘাট নয়, ব্যাংকিং ও আর্থিক খাত এবং বন্দরগুলো চালু করাসহ সবকিছুই সমানভাবে গুরুত্ব দিয়ে করতে হবে। এটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ নিয়ে জানতে চাইলে এ অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিষয়টি সেনসিটিভ। তিনি পদত্যাগপত্র দিয়েছেন, এটি ঠিক। আগামীকাল একটি বৈঠক আছে। আলাপ-আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে এখনই কিছু বলছি না।

দেশ থেকে বিদেশে অর্থ পাচার প্রসঙ্গে জানতে চাইলে সাবেক এ গভর্নর বলেন, পাচার হওয়া টাকা ফেরত আনা হবে। তবে এ বিষয়ে সঠিক তথ্য-প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেটা আগে করতে হবে। দেশের অর্থনীতির গতি থেমে যায়নি, তবে মন্থর হয়ে আছে। গতি ফিরিয়ে আনতে চেষ্টা করা হবে।

ব্যাংকিং খাতের অবস্থা নিয়ে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ব্যাংকিং খাতে মানুষের আস্থা ফেরানো একটা চ্যালেঞ্জ। এ খাত পুনরুদ্ধারে মনোযোগ দিতে হবে এখনই। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কাজ শুরু করতে হবে। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে কাজ করা হবে।

উল্লেখ্য, শুক্রবার (৯ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করেন। এর মধ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় সালেহ উদ্দিন আহমেদকে।

কালবেলা/এমএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

১০

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

১১

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

১২

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১৩

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১৪

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১৫

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১৬

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১৭

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৮

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১৯

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

২০
X