কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১০:০১ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

দেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ

স্টারলিংকের যাত্রা
ছবি : সংগৃহীত

আজ থেকে বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে।

বুধবার (০৯ এপ্রিল) হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিজনেস সামিটের তৃতীয় দিনে স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরবেন ড. ইউনূস।

জানা গেছে, এদিন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ অংশগ্রহণকারীরা এটি ব্যবহার করতে পারবেন। স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে এই সম্মেলনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

চার দিনব্যাপী বিজনেস সামিটের ২ দিনে ইতোমধ্যে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, আমেরিকাসহ বেশ কয়েকটি দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কয়েকটি বিদেশি ব্যাংক ইতোমধ্যে লোনের প্রতিশ্রুতিও দিয়েছে।

এরই মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য অফিশিয়াল কার্যক্রম শিথিল ও জ্বালানি নীতি তৈরির ঘোষণা দিয়েছে সরকার। সম্মেলনের তৃতীয় দিন বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তরের যৌক্তিকতা তুলে ধরে সব ধরনের সহায়তার আশ্বাস দেবেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস।

এর আগে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছ থেকে বিনিয়োগের নিবন্ধন নিয়েছে স্টারলিংক। গত ২৯ মার্চ এই নিবন্ধন দেওয়া হয়েছে। অবশ্য ইন্টারনেট-সেবা দিতে স্টারলিংককে বিটিআরসির কাছ থেকে লাইসেন্স নিতে হবে।

গত ৬ মার্চ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ স্টারলিংককে নিবন্ধন দেওয়ার কথা জানান। তিনি বলেন, আমরা তাদের (স্টারলিংক) ৯০ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনার যে প্রতিশ্রুতি দিয়েছি, তার পরিপ্রেক্ষিতেই ২৯ মার্চ স্টারলিংককে অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ভুটানে স্টারলিংকের সেবা চালু হয়েছে। এবার বাংলাদেশে শুরু হচ্ছে পরীক্ষামূলক সংযোগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-৪ আসনে পুনরায় ভোট কিনা, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে ইসি

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় অপপ্রচারের শিকার ইউএনও

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ৪ শিক্ষার্থীর পদক জয়

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

ইউসিবিতে শফিকুর রহমান ও রীদওয়ানুল হকের পদোন্নতি

তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

বনের জমি উদ্ধারে গিয়ে দখলদারের হামলায় রেঞ্জারসহ আহত ১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ

১০

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

১১

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

১২

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

১৩

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

১৪

বাড়ি ফেরার পথে জুলাই শহীদের ভাই নিহত

১৫

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

১৬

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

১৭

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

১৮

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

১৯

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

২০
X