কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৮:৪৪ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইন জুয়া বন্ধে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা

বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত

অনলাইনভিত্তিক জুয়া প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৮ মে) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব বাণিজ্যিক ব্যাংকে পাঠিয়েছে।

বাণিজ্যিক ব্যাংকগুলোকে কিছু ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে নির্দেশনায় বলা হয়েছে, কোনো মার্চেন্ট বা সাধারণ গ্রাহক জুয়া-সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত রয়েছেন কি না, তা সার্বক্ষণিকভাবে তদারকির আওতায় রাখতে হবে।

প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তা নিতে হবে। সংশ্লিষ্টতা বিবেচনায় মার্চেন্ট বা গ্রাহকের ঠিকানায় সশরীর পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে।

কোনো গ্রাহক বা মার্চেন্টের অনলাইন জুয়া কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ মিললে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

অনলাইনভিত্তিক জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

কোনো মার্চেন্ট যে ঠিকানায় ব্যবসা পরিচালনার কথা উল্লেখ করে গ্রাহক হয়েছেন, তিনি প্রকৃতপক্ষে সেই স্থানেই ব্যবসা পরিচালনা করছেন কি না, তা নিশ্চিত করতে হবে।

এ ছাড়া ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের (২১ মে/২৫) নির্দেশনা যথাযথভাবে পরিপালন করতে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১০

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১১

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১২

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৩

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৪

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৫

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৬

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৭

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৮

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৯

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

২০
X