কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৪ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

চার মাসের মধ্যে স্বর্ণের দামে রেকর্ড, পিছিয়ে নেই রুপাও

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চার মাসের অধিক সময়ের মধ্যে সোমবার (০১ সেপ্টেম্বর) স্বর্ণের দাম রেকর্ড গড়েছে। চলতি মাসে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদহার কমানোর ঘোষণা দেওয়ায় স্বর্ণের বাজারে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে।

এ ছাড়া প্রথমবারের মতো গত এক দশকের বেশি সময় পর রুপার দাম প্রতি আউন্সে ৪০ ডলার বেড়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৪৭৫ দশমিক ৭২ ডলারে পৌঁছেছে, যা ২৩ এপ্রিলের পর থেকে সর্বোচ্চ।

একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৪৬ দশমিক ৭০ ডলারে। আর স্পট রুপার দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪০ দশমিক ৩১ ডলারে পৌঁছেছে, যা ২০১১ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।

সিটি ইনডেক্সের বিশ্লেষক ম্যাট সিম্পসন জানিয়েছেন, ‘ফেডারেল রিজার্ভ (ফেড) ব্যাংক অব সান ফ্রান্সিসকোর প্রেসিডেন্ট মেরি ডেলির ডোভিশের মন্তব্যের কারণে ব্যবসায়ীরা মার্কিন ব্যক্তিগত খরচের রিপোর্টের প্রভাব সামলাতে পেরেছেন। এর ফলে এই মাসে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানোর সম্ভাবনা খুলে গেছে। এ ছাড়া মার্কিন আপিল আদালত ট্রাম্প প্রশাসনের বেশিরভাগ শুল্ককে অবৈধ ঘোষণা করায় ডলারের ওপর চাপ বাড়েছে। ফলে স্বর্ণের দাম বেড়েছে।

তথ্য বলছে, মার্কিন ব্যক্তিগত খরচের মূল্যসূচক মাসে ০.২ শতাংশ ও বছরে ২.৬ শতাংশ বেড়েছে, যা প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সান ফ্রান্সিসকো ফেড ব্যাংকের সভাপতি মেরি ডেলিও শ্রমবাজারের ঝুঁকি বিবেচনা করে সুদের হার কমানোর পক্ষে সমর্থন জানিয়েছেন।

এদিকে ২০১১ সালের সেপ্টেম্বরের পর রুপার দাম ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৪০.৪৪ শতাংশ। এ বিষয়ে কেসিএম ট্রেড প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, মার্কিন ব্যাংক হলিডের কারণে তারল্য ওঠানামা করছে। যার প্রভাব পড়েছে স্বর্ণ ও রুপার বাজারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কী খেলবেন?

ব্রাজিল–মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১০

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১১

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১২

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৩

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৪

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৫

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৬

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১৭

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

১৮

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১৯

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

২০
X