রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৬ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চিনি-পেঁয়াজ ছাড়াই টিসিবির পণ্য বিক্রি শুরু কাল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাজারে চিনি ও পেঁয়াজের দাম বাড়তে থাকলেও এ দুই পণ্য ছাড়াই পবিত্র রমজান মাস পূর্ব কার্যক্রম শুরু করতে যাচ্ছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা টিসিবি।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে এবারের কার্যক্রম শুরু হবে। কার্যক্রমে চিনি, পেঁয়াজ না থাকলেও রমজান উপলক্ষ্যে ৫৫ টাকা দরে ১ কেজি ছোলা যোগ করা হয়েছে। এ ছাড়া আগের দামে পাওয়া যাবে ১০০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল বা রাইসব্রান অয়েল; ৬০ টাকা দরে ২ কেজি মশুর ডাল এবং ৩০ টাকা দরে ৫ কেজি চাল বিক্রয় করা হবে।

টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের পূর্ব মাদারবাড়ী দারোগাহার্ট রোডের হাসিনা অয়েল মিল সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)।

বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী; চট্টগ্রাম ১১ আসনের এমপি এম আবদুল লতিফ। এ ছাড়া টিসিবি, ভোক্তা অধিদপ্তর ও জেলা প্রশাসকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এদিকে রমজান মাসের প্রায় দুই মাস বাকি থাকলেও বাজারে এখন থেকেই বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। মানভেদে প্রতি কেজি পেঁয়াজ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৮০ থেকে ১০০ টাকা। এ ছাড়া আন্তর্জাতিক ও ডলার ইস্যুতে চিনির দাম অনেকদিন থেকেই ১৩৫ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

টিসিবির ঢাকা আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান ও দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর মহতী উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান। পবিত্র রমজান উপলক্ষে ১ম পর্বের বিক্রয় কার্যক্রম ১৫ ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হবে। কার্যক্রম ডিলার দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনায় পরিচালনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৪৮ কোটি টাকার তীররক্ষা বাঁধে ধস, বাড়ছে আতঙ্ক

২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে কোন দল, আগাম জানাল এআই

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে, কী বলছে নিয়ম?

বিপৎসীমার কাছাকাছি যমুনা ও বাঙালি নদীর পানি

এএইচএফ কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

যেভাবে চোরের খপ্পরে পড়লেন ব্যারিস্টার আরমান 

আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

সংস্কৃতিকে দলীয় স্বার্থে ব্যবহার থেকে বেরিয়ে আসতে চাই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ফ্যাসিস্টদের পকেট ভরার সব রাস্তা বন্ধ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১০

বিশ্বমানের শিক্ষা সম্প্রসারণে ‘সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের’ ভিশন-৩০ উন্মোচন

১১

ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

১২

২৩ জুলাই থেকে ঢাকায় তিন দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা

১৩

সড়ক নির্মাণকাজের মান নিয়ে এনসিপি-ঠিকাদারির মধ্যে সংঘর্ষ

১৪

শ্রাবণ সন্ধ্যায় বর্ষার সুরে মুখর ঢাকার ভারতীয় হাইকমিশন  

১৫

রাজধানীতে সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

১৬

ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি, থানায় জিডি

১৭

স্পেন বনাম আর্জেন্টিনা: কার কোথায় শক্তি, কোথায় দুর্বলতা

১৮

ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি 

১৯

আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন?

২০
X