বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৩, ১২:৩৩ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

দাম কমলো সয়াবিন তেলের

সয়াবিন তেল
সয়াবিন তেল

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ভিড়ে সুসংবাদ এলো ভোজ্যতেলে। লিটারে ১০ টাকা কমানো হয়েছে সয়াবিন তেলের দাম। একই সঙ্গে পাম অয়েলের দাম কমানো হয়েছে প্রতি লিটারে দুই টাকা।

রোববার (১১ জুন) সকালে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সপ্তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এখন থেকে প্রতি লিটার প্যাকেটজাত সয়াবিন ১৮৯ টাকা আর খোলা সয়াবিন তেল ১৬৭ টাকা দরে বিক্রি করবে কোম্পানিগুলো। একই সঙ্গে পাম অয়েলের দাম প্রতি লিটার খুচরা পর্যায়ে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী দু-একদিনের মধ্যেই বাজারে এ দর কার্যকর হবে।

তপন কান্তি ঘোষ বলেন, ভোজ্যতেলের দাম আরও কমানো যায় কিনা, তা পর্যালোচনা করা হচ্ছে। সম্ভব হলে ঈদের আগে দাম আরও কমানো হবে।

তিনি বলেন, আদার সংকট আছে। প্রধান সাপ্লায়ার চীনে এর ঘাটতি রয়েছে। বিকল্প বাজার হিসেবে মিয়ানমার থেকে আমদানি করে সমাধানের চেষ্টা হচ্ছে। মূলত ঘাটতির কারণে আদার দাম কিছুটা বেশি।

গম আমদানি এক বছরের ব্যবধানে ২৪ লাখ টন এবং চিনি আমদানি কমেছে ৭২ হাজার টন। আমদানি কম হওয়ার প্রভাব পড়েছে বাজারে।

পেঁয়াজের দাম বাজারে অলরেডি কমে এসেছে। কৃষি মন্ত্রণালয় থেকে সাড়ে ৫ লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এ পর্যন্ত দেশে এসেছে মাত্র ৩০ হাজার টন পেঁয়াজ। ঈদের আগে আরও ব্যাপক হারে পেঁয়াজ বাংলাদেশে ঢুকবে। তখন দাম আরও কমবে।

চিনির বৈশ্বিক সরবরাহতেই সংকট রয়েছে। দেশে আমদানিও কম হয়েছে। ফলে বাজারে যে দাম দেওয়া হয়েছে, সরবরাহ ঘাটতির কারণে সেটিও ঠিক রাখা যাচ্ছে না। তবে আশার খবর হচ্ছে, আন্তর্জাতিক বাজারে এর দাম কমে এসেছে। ফলে চিনির বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব বলে জানান বাণিজ্য সচিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১০

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১১

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১২

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৩

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৪

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৫

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৬

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৭

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৮

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৯

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

২০
X