বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৩:৪৯ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৭:৫১ এএম
অনলাইন সংস্করণ

গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির সংবাদ

ডাকাতির খবরে সেনাবাহিনী ও স্থানীয়দের অবস্থান। ছবি : সংগৃহীত
ডাকাতির খবরে সেনাবাহিনী ও স্থানীয়দের অবস্থান। ছবি : সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। এ খবরে আতঙ্কগ্রস্ত পুরো রাজধানীবাসী। রাজধানীর বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (৭ আগস্ট) দিনগত রাতে এ সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট দেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

পোস্টে তিনি একটি ভিডিওর ক্যাপশনে লেখেন, উত্তরা সেক্টর ১২ তে ডাকাত ঢুকেছে। প্রিয়াংকা সিটি ও আশপাশের মানুষ একটু সতর্ক থাকেন।

এ ছাড়া রাত সাড়ে ১২টা থেকে সাভার, মানিকগঞ্জ, মোহাম্মদপুর, শেখেরটেক, মিরপুর-৬, মিরপুর-২, নবোদয় হাউজিং, বসিলা, ঘাটারচর দুদু মার্কেট, মানিকদি, কালশী, ইসিবি চত্বর, ধানমন্ডি ও উত্তরা এলাকায় ডাকাতির খবর পাওয়া যায়। এসব এলাকায় বিভিন্ন মসজিদে মাইকিং করে সবাইকে সতর্ক করা হচ্ছে।

এ সংক্রান্ত বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দাবি করা হয়, এসব এলাকায় ডাকাতি হচ্ছে।

‘আমরা সাভারবাসী’ নামক ফেসবুক গ্রুপে দেখা যায়, সেনাদের হাতে আটক একজনকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ইসিবি চত্বরে দুজনকে ও মোহাম্মদপুরের বসিলায় কয়েকজনকে গণপিটুনি দিয়ে বেঁধে রেখেছে এলাকাবাসী।

তবে ডাকাতির এসব খবর সত্য নাকি গুজব এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে আইএসপিআর থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১০

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১১

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১২

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৩

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৭

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৮

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৯

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

২০
X