কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০৭:২৬ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়। ছবি : কালবেলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

রোববার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। এ ছাড়াও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা ছাড়াও সংগঠনটির ঊর্ধ্বতনরা সেখানে উপস্থিত ছিলেন।

সভায় গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুথান পরবর্তী দেশের সংখ্যালঘুদের ওপর হমলা ও তাদের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় বিচার দাবি করেন পূজা উদযাপন পরিষদের নেতারা। একই সঙ্গে এর প্রতিকার চেয়েছেন তারা।

সভায় দেওয়া বক্তব্যে সংগঠনটির নেতারা বিভিন্ন এলাকার কথা তুলে ধরার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

নেতারা বলেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায় ভালো নেই। ৫ আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে তাদের ওপর অত্যাচার-নির্যাতন হচ্ছে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে দেবালয়ে। প্রাণ রক্ষায় অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন।

এরই প্রেক্ষিতে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, সংখ্যালঘু সম্প্রদায় ছাড়াও সাধারণদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তার বিচারের ব্যবস্থা করা হবে। পরে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়েও নজর রাখবে বৈষম্যবিরোধী ছাত্ররা।

সারজিস আলম বলেন, ধর্মীয় উপসনালয়ে হামলার ঘটনা সত্যিই নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়; সব ধর্মের মানুষ এদেশে নির্বিঘ্নে থাকবে- এটাই আমাদের প্রত্যাশা। এ প্রত্যাশা পূরণেই কাজ করবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১০

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১১

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১২

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৩

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৪

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৫

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৬

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৭

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৮

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৯

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

২০
X