কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুততার সঙ্গে নাগরিক সেবা প্রদান অব্যাহত থাকবে : ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ড. মহ. শের আলী। ছবি : কালবেলা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ড. মহ. শের আলী। ছবি : কালবেলা

নাগরিকদের সুচারুভাবে আরও দ্রুততার সঙ্গে সেবা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ড. মহ. শের আলী।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর দয়াগঞ্জ মোড়সংলগ্ন বর্জ্য সংগ্রাহক আধার (কনটেইনার) পরিষ্কার কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

প্রশাসক আলী বলেন, ছাত্র-জনতার রক্তদানের মাধ্যমে (গঠিত সরকারের কাছে) সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। তারা চাচ্ছেন সিটি করপোরেশন যেভাবে নাগরিক সেবা দিচ্ছিল সেটি আরও উন্নত হোক। এ প্রেক্ষাপটে আমরা বিভিন্ন জায়গা সফর (পরিদর্শন) করছি। আমরা কিছু সমস্যা দেখেছি। সেগুলো অতিক্রম করতে চাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শের আলী বলেন, সিটি করপোরেশন যেসব সেবা দিয়ে থাকে তার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ ও সড়ক বাতি ব্যবস্থাপনা ইত্যাদি অন্যতম। আপনারা জানেন, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ৩টি পর্যায়ে হয়ে থাকে। বাসাবাড়ি হতে সংগ্রহ করে এসটিএসে রাখা এবং সেখান থেকে কেন্দ্রীয় ভাগাড়ে নিয়ে যাওয়া। আমরা পুরো কার্যক্রম এক দিনের মধ্যে সম্পন্ন করতে চাই।

সরকারের অন্যান্য মন্ত্রণালয় বা সংস্থার মতো দক্ষিণ সিটির কোনো প্রকল্প বা কার্যক্রমে দুর্নীতি হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি বা আইনগত বিষয়গুলো দেখার জন্য রাষ্ট্রের বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থা রয়েছে। আমরা নাগরিক সেবা সংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর জোর দিচ্ছি।

এ সময় অন্যদের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভুঁইয়া, স্থানীয় কাউন্সিলর মো. শামসুজ্জোহা প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X